spot_img

যুদ্ধ চলাকালেই ড্রোন উৎপাদন বেড়েছে তিনগুণ: ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

ইরানের ভারপ্রাপ্ত প্রতিরক্ষামন্ত্রী মাজিদ ইবনে আল-রেজা দাবি করেছেন, যুদ্ধ চলাকালেও দেশটির প্রতিরক্ষা উৎপাদন ব্যাহত হয়নি; বরং ড্রোন উৎপাদন সক্ষমতা তিনগুণ বৃদ্ধি পেয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিমের বরাতে তিনি বলেন, “সাম্প্রতিক যুদ্ধ প্রমাণ করেছে যে, ইরানের মেধাবী জনশক্তি এবং আধুনিক প্রযুক্তিতে বিনিয়োগই দেশের প্রতিরক্ষা শক্তির সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিত্তি।”

তিনি আরও বলেন, “যুদ্ধের সবচেয়ে সংকটপূর্ণ সময়েও প্রতিরক্ষা উৎপাদন বন্ধ হয়নি। বরং আমাদের ড্রোন উৎপাদন সক্ষমতা তিনগুণ বেড়েছে।”

তবে এই দাবির পক্ষে তিনি কোনো নির্দিষ্ট উৎপাদন পরিসংখ্যান, সময়সীমা বা স্বাধীনভাবে যাচাইযোগ্য তথ্য উপস্থাপন করেননি।

সর্বশেষ সংবাদ

মক্কায় ২ বাংলাদেশির মৃত্যুদণ্ড, ঘটনা জানতে সৌদি রাষ্ট্রদূতকে ডেকেছে পররাষ্ট্র মন্ত্রণালয়

সৌদি আরবের মক্কায় একটি মসজিদে ‘অনৈতিক কাজ’ করার অভিযোগে ২ বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির কর্তৃপক্ষ।...

এই বিভাগের অন্যান্য সংবাদ