spot_img

শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

অবশ্যই পরুন

সাবেক প্রধানমন্ত্রী দণ্ডিত শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক চেষ্টার কোনো ঘাটতি নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সাজাপ্রাপ্ত আসামি শেখ হাসিনা বাংলাদেশে বহু অন্যায়-অত্যাচার ও অপরাধের অভিযোগে দণ্ডিত হয়ে বর্তমানে বিদেশে পলাতক। তাই তিনি কী বলছেন বা কী বক্তব্য দিচ্ছেন, সেটি এ ক্ষেত্রে মোটেও প্রাসঙ্গিক নয়।

তিনি আরও বলেন, বন্দি বিনিময় চুক্তির আওতায় শেখ হাসিনাকে আনতে চায় ঢাকা। পাশাপাশি, ডিসেম্বরে শেষ হতে যাওয়া গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে ঢাকা-দিল্লির আলোচনা ইতিবাচক পথে এগোচ্ছে বলেও জানান তিনি।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, পররাষ্ট্র সচিব, নিউইয়র্ক ও জেনেভায় নতুন দূত, পাশাপাশি ব্রিটেন ও ভারতে নতুন হাইকমিশনার নিয়োগে পেশাদারিত্ব প্রাধান্য পাচ্ছে।

এছাড়াও তিনি আর বলেন, যোগ্যতা, দক্ষতা ও পেশাদারিত্বের ভিত্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে রদবদল করা হচ্ছে। এটি একটি চলমান প্রক্রিয়া।

সর্বশেষ সংবাদ

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক হবে সমমর্যাদার ভিত্তিতে: স্পিকার

ভারতের সঙ্গে বাংলাদেশের সমমর্যাদার ভিত্তিতে যে ধরনের সম্পর্কের প্রয়োজন সেই সম্পর্কই আমরা চাই- এমন মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার...

এই বিভাগের অন্যান্য সংবাদ