spot_img

হয়তো আমার কারণেই তুরস্ক যুদ্ধে জড়ায়নি: ট্রাম্প

অবশ্যই পরুন

তুরস্কের ভূয়সী প্রশংসা করে দেশটিকে যুক্তরাষ্ট্রের এক ‘বড় মিত্র’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তুরস্ক ইরানকে ‘খুব ভালোভাবে’ চেনে এবং চলমান আঞ্চলিক পরিস্থিতি মোকাবিলায় দেশটি ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা’ রেখেছে।

ইসরায়েলের সঙ্গে তুরস্কের বৈরী সম্পর্কের দিকে ইঙ্গিত করে ট্রাম্প আরও বলেন, তারা অনায়াসেই যুদ্ধে জড়িয়ে পড়তে পারত—আমি কিছু লোককে ইসরায়েলের সঙ্গে তাদের সম্পর্ক নিয়ে এমন নানা কথা বলতে শুনি।

তুরস্কের সামরিক সক্ষমতার প্রশংসা করে তিনি বলেন, তারা একটি অত্যন্ত শক্তিশালী সামরিক শক্তি, কিন্তু তারা যুদ্ধে জড়ায়নি। হয়তো আমার কারণেই তারা তা করেনি। তবে চাইলে তারা অন্য পক্ষে হয়ে এই যুদ্ধে জড়িয়ে পড়তে পারত।

ইউক্রেন-রাশিয়ার যুদ্ধ সম্পর্কে ট্রাম্প বলেছেন, ইউক্রেন ও রাশিয়া উভয়ই চুক্তি করতে চায়।

আমরা যেমনটা জানিয়ে আসছি, আঙ্কারায় অনুষ্ঠিতব্য এই শীর্ষ সম্মেলনে ইউক্রেনের জন্য ন্যাটোর সামরিক সমর্থনই প্রধান আলোচ্য বিষয় হবে বলে আশা করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার যুদ্ধ সম্পর্কে জিজ্ঞাসা করা হলে, ট্রাম্প আশা প্রকাশ করেন ‘শীঘ্রই’ সমাধান হবে। তিনি বলেন, কিয়েভ এবং মস্কো উভয়ই একটি চুক্তি করতে চায়। আল জাজিরা

সর্বশেষ সংবাদ

৫ ব্যাংকের আমানতকারীদের জন্য বড় পদক্ষেপের ঘোষণা অর্থমন্ত্রীর

সমস্যাগ্রস্ত পাঁচটি ব্যাংক একীভূত করে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ গঠন করা হয়েছে এবং এসব ব্যাংকের আমানতকারীরা তাদের জমানো টাকা...

এই বিভাগের অন্যান্য সংবাদ