spot_img

পঞ্চদশ সংশোধনী: হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি চলছে

অবশ্যই পরুন

সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মঙ্গলবার (৭ জুলাই) দ্বিতীয় দিনের আপিল শুনানি চলছে। শুনানিতে সুজন সম্পাদক বদিউল আলমের আইনজীবী বলেন, পঞ্চদশ সংশোধন ছিল প্রতারণা। এটি পুরোপুরি বাতিল হওয়া উচিত।

এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে টানা কয়েকদিন শুনানি হয় তৎকালীন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে আপিল বেঞ্চে। নির্বাচনের আগে অতীতের মতো পঞ্চদশ সংশোধনী নিয়ে কোনো প্রশ্নবিদ্ধ রায় দিতে চান না বলে তখন জানান সর্বোচ্চ আদালত। এখন ফের নতুন করে শুনানি শুরু হলো।

পৃথক দুটি রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ২০২৪ সালের ১৭ ডিসেম্বর পঞ্চদশ সংশোধনীর কিছু অংশ অসাংবিধানিক উল্লেখ করে, তা বাতিল করে রায় দেন। হাইকোর্টের রায়ের পর তত্ত্বাবধায়ক সরকার ফেরার পথ খুললেও কিছু জটিলতা থেকে যায়। এরপর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে পৃথক তিনটি আপিল করা হয়।

সর্বশেষ সংবাদ

পাঠদান নজরে রাখতে ক্লাসরুমে সিসিটিভি ক্যামেরা বসবে: শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষার মানোন্নয়নে মাধ্যমিক ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ