শোকের মিছিল নিয়ে জানাজায় শরিক হতে লাখ লাখ মানুষ আয়াতুল্লাহ আলি খামেনির দ্বিতীয় দিনের জানাজায় অংশগ্রহণ করেন। তারা খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ডাক দিয়ে মুহুর্মুহু স্লোগানে চারদিক প্রকম্পিত করে তোলেন, ‘ট্রাম্পের মৃত্য চাই’।
রাজধানী তেহরানে খামেনির জানাজা ও মিছিলে আধুনিক ইতিহাসের অন্যতম বৃহত্তম জনসমাগম হয়েছে। সকাল থেকেই তেহরানের রাস্তায় শোকার্ত মানুষের ঢল নামে।
সোমবার স্থানীয় সময় সকাল ৬টায় তেহরানের গ্র্যান্ড মোসাল্লা ধর্মীয় কমপ্লেক্স থেকে মিছিল শুরু হয়। এই কমপ্লেক্সে সর্বসাধারণের শ্রদ্ধা জানানোর জন্য খামেনির লাশ দুই দিন রাখা হয়েছিল।
শোকাহতরা ‘ট্রাম্পকে হত্যা করো’ লেখা ব্যানার ও প্লাকার্ড বহন করেন। ব্যানারটিতে ট্রাম্প শব্দটির ওপর দিয়ে চলে যাওয়া একটি বুলেটও দেখানো হয়েছে।
অন্য শোকাহতরা মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ ও ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবিসহ প্ল্যাকার্ড বহন করছিলেন, যেখানে লেখা ছিল, ‘সেখানেও রক্তপাত হবে’।
কয়েক দিনের রাষ্ট্রীয় শোকানুষ্ঠানের অংশ হিসেবে শুরু হওয়া এই শোক র্যালি প্রায় ১০ কিলোমিটার পথ অতিক্রম করবে এবং শেষ হতে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।
শোভাযাত্রাটি দামাভান্দ স্ট্রিট, ইমাম হুসেইন স্কয়ার, এনকেলাব স্ট্রিট, এনকেলাব স্কয়ার, আজাদি স্ট্রিট, আজাদি স্কয়ার হয়ে মেহরাবাদ বিমানবন্দরের কাছে শহিদ লাশগারি মহাসড়ক পর্যন্ত যাবে।
সূত্র: আলজাজিরা

