spot_img

দেনমোহর আদায়ে নীতিমালা চেয়ে হাইকোর্টে রিট

অবশ্যই পরুন

বিবাহের দেনমোহর আদায়ে আদালতের পদ্ধতি ও নীতিমালা তৈরি করার নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রোববার (৫ জুলাই) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিট দায়ের করেন।

রিটে আইন সচিবসহ সংশ্লিষ্টদের রিটে বিবাদী করা হয়েছে।

মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০নং ধারার অধীনে একটি ব্যাপক নির্দেশিকা প্রণয়ন ও জারি করার নির্দেশ কেন দেওয়া হবে না, রিটে এই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে।

রিটে বিবাহের তারিখের এক বছর পর প্রদত্ত দেনমোহরের মূল্যায়ন ও আদায়ের পদ্ধতি, নীতিমালা এবং উপায় নির্ধারণ করা থাকবে, যার উদ্দেশ্য হবে বিবাহে নারীদের অধিকার ও আর্থিক স্বার্থ রক্ষা ও সংরক্ষণ করা এবং মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশ, ১৯৬১-এর ১০নং ধারার অস্পষ্টতা দূর করে ন্যায়বিচার নিশ্চিত করা।

সর্বশেষ সংবাদ

ইরানের বিজয়ে হামাসের শুভেচ্ছা, ‘এ সাফল্য মুসলিম উম্মাহর’

বড় ধরনের জয়ের জন্য ইরানকে অভিনন্দন জানিয়ে ‘সমগ্র মুসলিম উম্মাহর বিজয়’ বলে আখ্যায়িত করেছেন হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মুহাম্মদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ