spot_img

নেতানিয়াহু ভালোভাবেই জানেন বস কে: ট্রাম্প

অবশ্যই পরুন

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু খুব ভালোভাবেই জানেন বস কে, আমাদের সম্পর্ক খুব ভালো— বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার (৫ জুন) মার্কিন গণমাধ্যম অ্যাক্সিওসকে ফোনালাপে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ট্রাম্প বলেন, নেতানিয়াহুর সাথে শীঘ্রই তার সাক্ষাৎ হচ্ছে। নেতানিয়াহু হোয়াইট হাউসে তার সঙ্গে একটি বৈঠকের জন্য অনুরোধ করেছেন। তুরস্কে ন্যাটো সম্মেলনের পর আগামী সপ্তাহেই এই বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় শুক্রবার এক বিবৃতিতে জানায়, ট্রাম্প-নেতানিয়াহু ফোনালাপে অত্যন্ত গঠনমূলক আলোচনা হয়েছে। তারা শীঘ্রই যুক্তরাষ্ট্রে দেখা করতে সম্মত। ফোনালাপে নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্র বৈশ্বিক স্বাধীনতার রক্ষাকর্তা এবং ইসরায়েল দুই দেশের মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয়।

এ বিষয়ে এক ইসরায়েলি কর্মকর্তা অ্যাক্সিওসকে বলেন, সময়সূচির জটিলতার কারণে বৈঠকটি আগামী সপ্তাহের পরের সপ্তাহে অনুষ্ঠিত হতে পারে।

সর্বশেষ সংবাদ

ইরানের বিজয়ে হামাসের শুভেচ্ছা, ‘এ সাফল্য মুসলিম উম্মাহর’

বড় ধরনের জয়ের জন্য ইরানকে অভিনন্দন জানিয়ে ‘সমগ্র মুসলিম উম্মাহর বিজয়’ বলে আখ্যায়িত করেছেন হামাসের লিডারশিপ কাউন্সিলের প্রধান মুহাম্মদ...

এই বিভাগের অন্যান্য সংবাদ