spot_img

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

অবশ্যই পরুন

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। শুক্রবার (৩ জুলাই) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আইএসপিআর জানায়, সফরকালে দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সম্পর্ক ও সহযোগিতা জোরদারের লক্ষ্যে সেনাপ্রধান উভয় দেশের প্রতিরক্ষা ও সামরিক খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এছাড়াও, তিনি বিভিন্ন সামরিক প্রতিষ্ঠান ও প্রতিরক্ষা শিল্প-স্থাপনা পরিদর্শন করেন।

উল্লেখ্য, গত ২৮ জুন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সরকারি সফরে চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফরে যান।

সর্বশেষ সংবাদ

ইয়েমেনে হস্তক্ষেপ করছে না ইরান: বাকায়ি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেছেন, ইয়েমেন-সৌদি আরব বিষয়ে ইরানের হস্তক্ষেপ নিয়ে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর মিথ্যাচার করছেন। যা বাস্তবতা বিবর্জিত। ইরানের পররাষ্ট্র...

এই বিভাগের অন্যান্য সংবাদ