spot_img

প্রতিবন্ধীদের জন্য ১০ জেলায় পরীক্ষামূলক ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালুর পরিকল্পনা

অবশ্যই পরুন

প্রতিবন্ধীদের শিক্ষা, স্বাস্থ‍্য সেবা নিশ্চিত করার পাশাপাশি কর্মক্ষম করে গড়ে তুলতে প্রশিক্ষণসহ সবগুলো সেবাকে ‘ওয়ান স্টপ সার্ভিস’-এর আওতায় আনতে সরকার কাজ করছে বলে জানান সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমিন।

বৃহস্পতিবার (২ জুলাই) সচিবালয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ে প্রতিবন্ধী অধিকার ও সেবা সুরক্ষা বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সমন্বয় ও বাস্তবায়ন কমিটির সভা শেষে তিনি এ কথা জানান।

বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের প্রাপ্য অধিকার বাস্তবায়নে পাইলট প্রকল্প হিসেবে অন্তত ১০টি জেলার ২০ থেকে ২৫টি উপজেলায় এই ওয়ান স্টপ সার্ভিস সেন্টার চালু করা হবে। এছাড়া, চলতি অর্থবছরে অন্তত ২০ থেকে ২৫টি উপজেলায় ‘শিশুস্বর্গ’ কর্মসূচির মাধ্যমে প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার কথা বলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত।

প্রতিবন্ধী ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু ও ব্যক্তিদের খুঁজে বের করে তালিকা তৈরি কাজও শুরু হয়েছে বলে জানান তিনি। তাদের সুযোগ সুবিধা নিশ্চিতে দুটি কমিটি গঠন করা হয়েছে। এর মধ্যে একটি কমিটির প্রধান প্রধানমন্ত্রী নিজেই, এমনটা জানান স্বাস্থ্য প্রতিমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

৬ মাসের মধ্যে দেশের ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত হবে: স্বাস্থ্যমন্ত্রী

আগামী ছয় মাসের মধ্যে দেশের সব ৫০ শয্যার হাসপাতালকে ১০০ শয্যায় উন্নীত করা হবে, জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত...

এই বিভাগের অন্যান্য সংবাদ