spot_img

দুবাই থেকে আসা বিমান থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার

অবশ্যই পরুন

রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার যৌথ দল।

বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে দুবাই থেকে ঢাকায় আসা বিজি-১৪৮ ফ্লাইটের কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি চালিয়ে এসব স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ দশমিক ৭২০ কেজি, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা।

গোয়েন্দা সংস্থা, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর এবং কাস্টমস কর্তৃপক্ষের সমন্বয়ে গঠিত একটি যৌথ দল কার্গো কম্পার্টমেন্টে তল্লাশি অভিযান পরিচালনার একপর্যায় অভ্যন্তরীণ প্যানেলের ভেতর থেকে কালো টেপে মোড়ানো অবস্থায় এসব স্বর্ণের বার উদ্ধার করে।

এদিকে, তাৎক্ষণিকভাবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

উদ্ধার হওয়া স্বর্ণের উৎস, কার্গো হোলে কীভাবে এগুলো রাখা হয়েছিল এবং এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

খামেনির রক্তের প্রতিশোধের আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে: সেনাপ্রধান আমির

খামেনির রক্তের প্রতিশোধের আগুন আমাদের বুকে দাউ দাউ করে জ্বলছে বলে মন্তব্য করেছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল...

এই বিভাগের অন্যান্য সংবাদ