spot_img

স্বামীকে ডিভোর্স দেবেন তবুও সন্তান নেবেন না অভিনেত্রী

অবশ্যই পরুন

সম্প্রতি ভারতের জনপ্রিয় রিয়্যালিটি শো বিগ বস জয়ী অভিনেতা গৌরব খন্নার সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তের কথা প্রকাশ্যে এনেছেন তার স্ত্রী ও ছোট পর্দার অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা। বিয়ের ১০ বছরের মাথায় ভাঙতে বসেছে তারকা জুটির সংসার।

এবার বিচ্ছেদের কারণ নিয়ে মুখ খুলেছেন অভিনেত্রী আকাঙ্ক্ষা। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের রিয়্যালিটি শো ‘লক আপ’-এর সাম্প্রতিক পর্বে আকাঙ্ক্ষা বলেন, ‘বিয়ের পর মা হওয়ার কোনো ইচ্ছা বা টান আমার ভেতর থেকে কখনোই আসেনি। তবে আমি মানসিকভাবে চেষ্টা করেছিলাম বিষয়টার সাথে মানিয়ে নিতে। শুরুতেই মুখ ফিরিয়ে নিইনি। কিন্তু একসময় সত্যি সত্যিই বুঝতে পারলাম যে মা হওয়াটা আসলে আমার জন্য নয়।’

আকাঙ্ক্ষা জানান, বিয়ের শুরুতে গৌরব তাঁর এই সিদ্ধান্ত মেনে নিলেও সময়ের সাথে সাথে গৌরবের মানসিকতায় পরিবর্তন আসে। তিনি আরও বলেন, ‘শুরুতে ও (গৌরব খান্না) এটা মেনে নিয়েছিল। কিন্তু আমার মনে হয় সময়ের সাথে সাথে এখন সে সন্তান চাইছে। আমি যখন বিষয়টা বুঝতে পারলাম, তখন দেখলাম আমি ওঁকে এই সুখ দিতে পারছি না।’

এ সময় রিয়্যালিটি শো-এর এক প্রতিযোগী জানতে চান তিনি কি কখনোই মা হতে চাননি? জবাবে আকাঙ্ক্ষা বলেন, ‘না, আমার মধ্যে সেই তাগিদটাই নেই। আর এই কথাটা আমি অনেক আগেই ওকে (গৌরব খান্না) পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলাম।’

তিনি আরও বলেন, “আমাদের মধ্যে একটা আলোচনা হয়েছিল যেখানে আমি ওঁকে বলেছিলাম, ‘তুমি যদি আমাকে ছেড়ে চলে যেতে চাও, তবে যেতে পারো। তোমার দিক থেকে এমন সিদ্ধান্ত নেওয়াটা একদমই যৌক্তিক হবে’।”

আকাঙ্ক্ষার মতে, বেশিরভাগ মানুষ পরিবার বড় করার উদ্দেশ্য নিয়ে বিয়ে করেন।

সর্বশেষ সংবাদ

ইসলামী ব্যাংককে ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে : গভর্নর

তারল্য সহায়তার অংশ হিসেবে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে ইসলামী ব্যাংককে এখন পর্যন্ত ১৩ হাজার কোটি টাকা দেওয়া হয়েছে। মঙ্গলবার (৩০...

এই বিভাগের অন্যান্য সংবাদ