spot_img

যুক্তরাষ্ট্র চুক্তি মেনে চললে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: প্রেসিডেন্ট পেজেশকিয়ান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে চললে, ইরানও নিজেদের প্রতিশ্রুতি পূরণ করবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। একইসঙ্গে তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দেওয়া হলে তার জবাবে দৃঢ় অবস্থান নেবে ইরান।

সোমবার (২৯ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পেজেশকিয়ান বলেন, পারস্পরিক সমঝোতা একতরফা বিষয় নয়; এটি উভয় পক্ষের দায়বদ্ধতার ওপর নির্ভর করে।

তিনি লেখেন, ‘পারস্পরিক বোঝাপড়া দুই পক্ষেরই বিষয়। যদি মার্কিন পক্ষ চুক্তি মেনে চলে, তাহলে আমরাও আমাদের প্রতিশ্রুতি পূরণ করবো।’

পোস্টে তিনি সরাসরি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নাম উল্লেখ না করলেও, হোয়াইট হাউসের প্রতি ইঙ্গিত করে কটাক্ষ করেন।

পেজেশকিয়ান বলেন, ‘অযৌক্তিক অভিযোগ এবং ভিত্তিহীন হুমকির মোকাবিলায় আমাদের নীতি হলো সিদ্ধান্ত গ্রহণে যুক্তিবোধ ও মানবিক মর্যাদাকে প্রাধান্য দেওয়া। তবে বাস্তব পদক্ষেপের ক্ষেত্রে আমরা দৃঢ়, আপসহীন এবং দ্বিধাহীন অবস্থান নেব।’

ইরানের প্রেসিডেন্টের এই মন্তব্য এমন সময় এলো, যখন ওয়াশিংটন ও তেহরানের মধ্যে বিভিন্ন ইস্যুতে উত্তেজনা এখনো পুরোপুরি প্রশমিত হয়নি। সাম্প্রতিক সময়ে উভয় দেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগ ও সম্ভাব্য সমঝোতা নিয়ে আলোচনা চললেও পারস্পরিক অবিশ্বাস এখনো রয়ে গেছে।

বিশ্লেষকদের মতে, পেজেশকিয়ানের বক্তব্যে একদিকে যেমন আলোচনার পথ খোলা রাখার বার্তা রয়েছে, অন্যদিকে, ইরানের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রশ্নে কঠোর অবস্থান বজায় রাখারও স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

বাহরাইনকে ইরানের কঠোর বার্তা

ইরানের সর্বোচ্চ নেতা উপদেষ্টা বাহরাইনকে সতর্ক করে বলেছেন, কোনো ধরনের উসকানি দেয়া হলে তেহরান মানামার বিরুদ্ধে আরও কঠোর ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ