spot_img

কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকছে

অবশ্যই পরুন

ক্ষুদ্র ব্যবসায়ী এবং মুদি দোকান করের আওতার বাইরে থাকবে। সোমবার (২৯ জুন) জাতীয় সংসদের বাজেট অধিবেশনে অর্থমন্ত্রীর সমাপনী বক্তব্যে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এ কথা জানান।

এ নিয়ে তিনি জানান, সরকার ট্যাক্স নীতি প্রণয়নে একটি বড় ধরনের পরিবর্তন আনতে চায়। পৃথকীকরণ, কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধের মাধ্যমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা-বাণিজ্য প্রসারের উদ্যোগ নিয়েছি। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্রবিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেইটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি।

বক্তব্যে তিনি জোর দিয়ে আশ্বস্ত করেন, কাঁচাবাজার, ক্ষুদ্র ব্যবসায়ী ও মুদি দোকান করের আওতার বাইরে থাকবে।

এছাড়া, ড্যাশবোর্ডের মাধ্যমে বিভিন্ন প্রকল্পে নজরদারি করা হবে বলেও জানালেন আমির খসরু মাহমুদ চৌধুরী।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশি ভক্তদের সমর্থনে অভিভূত ব্রাজিল রাষ্ট্রদূত

সেই ফুটবলের রাজা পেলে থেকে নেইমার— সবসময়ই ব্রাজিলের শৈল্পিক ফুটবলের সাথে বাংলাদেশের মানুষ। এই বিশ্বকাপে শুরুর ম্যাচে র‍্যাঙ্কিংয়ে সাত...

এই বিভাগের অন্যান্য সংবাদ