spot_img

খুচরা ব্যবসায়ীদের সুখবর দিল সরকার

অবশ্যই পরুন

অবশেষে খুচরা ব্যবসায়ীদের ওপর প্রস্তাবিত ০.২০ শতাংশ অগ্রিম কর (এটিএ) আরোপের সিদ্ধান্ত থেকে সরে আসছে সরকার। এ বিষয়ে চূড়ান্ত প্রস্তাব অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার (২৮ জুন) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানা গেছে।

২০২৬-২৭ অর্থবছরের বাজেটে প্রথমবারের মতো করজাল সম্প্রসারণের অংশ হিসেবে খুচরা ব্যবসায়ীদের করের আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়। এ লক্ষ্যে তাদের কাছে পণ্য সরবরাহের ওপর শূন্য দশমিক ২০ শতাংশ অগ্রিম কর আরোপের প্রস্তাব দিয়েছিলেন অর্থমন্ত্রী।

তবে প্রস্তাবটি নিয়ে ব্যবসায়ী নেতাদের আপত্তি ও উদ্বেগের পরিপ্রেক্ষিতে এনবিআর করটি প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে।

ব্যবসায়ী নেতাদের মতে, এ কর বহাল থাকলে সরবরাহ ব্যবস্থার বিভিন্ন ধাপ পেরিয়ে এর অতিরিক্ত ব্যয় শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপবে। খুচরা বিক্রেতারা করের অর্থ পণ্যের দামের সঙ্গে সমন্বয় করলে নিত্যপ্রয়োজনীয় পণ্য, ওষুধসহ বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেতে পারে।

এ ছাড়া ছোট ও মাঝারি খুচরা ব্যবসায়ীদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হওয়ার আশঙ্কাও প্রকাশ করেছেন তারা। এসব বিষয় বিবেচনায় নিয়েই প্রস্তাবিত অগ্রিম কর প্রত্যাহারের উদ্যোগ নেওয়া হয়েছে।

সর্বশেষ সংবাদ

সংশোধন হচ্ছে পিতা-মাতার ভরণপোষণ আইন

সন্তানদের দ্বারা বাবা-মায়ের সুরক্ষায় প্রণীত ‘পিতা-মাতার ভরণপোষণ আইন, ২০১৩’ সংশোধন করার উদ্যোগ নিয়েছে সরকার। যুগের চাহিদার সঙ্গে সংগতি রেখে...

এই বিভাগের অন্যান্য সংবাদ