spot_img

বাংলাদেশকে ১১০ কোটি ডলারের ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

অবশ্যই পরুন

পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে সার, জ্বালানি ও খাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশের খাদ্য নিরাপত্তা জোরদার এবং ঝুঁকিতে থাকা পরিবার ও ব্যবসা প্রতিষ্ঠানকে সহায়তা করতে ১ দশমিক ১ বিলিয়ন বা ১১০ কোটি মার্কিন ডলারের ঋণ অনুমোদন করেছে বিশ্ব ব্যাংকের পরিচালনা পর্ষদ। বাংলাদেশি মুদ্রায় এ সহায়তার পরিমাণ প্রায় ১৩ হাজার ২০০ কোটি টাকা।

শুক্রবার (২৬ জুন) বিশ্ব ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশের দুটি পৃথক প্রকল্পের আওতায় এ অর্থায়ন দেওয়া হবে।

এর মধ্যে ‘খাদ্য নিরাপত্তার জন্য জরুরি সহায়তা প্রকল্প’-এর জন্য ৩০ কোটি ডলার বরাদ্দ করা হয়েছে। এই অর্থ আগামী আমন ও বোরো মৌসুমে প্রয়োজনীয় সার আমদানিতে ব্যয় করা হবে, যাতে কৃষি উৎপাদন স্বাভাবিক রাখা যায়।

অন্যদিকে, ‘জরুরি সাড়াদান প্রকল্প’-এর আওতায় ৭১ কোটি ৩০ লাখ ডলার ঋণ দেওয়া হবে। এ অর্থ দিয়ে ঝুঁকিতে থাকা পরিবার এবং ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে নগদ সহায়তা দেওয়া হবে, যাতে সংকটকালেও কর্মসংস্থান ও মানুষের আয়-রোজগার সচল থাকে।

এ ছাড়া খাদ্য, ওষুধ, চিকিৎসা সরঞ্জাম, বিদ্যুৎ ও পানি সরবরাহের মতো জরুরি সেবা অব্যাহত রাখতে প্রয়োজনীয় তেল ও গ্যাস আমদানির ব্যয়ও এই প্রকল্প থেকে মেটানো হবে।

বিশ্ব ব্যাংক জানিয়েছে, প্রকল্প দুটির আওতায় অনুমোদিত পুরো অর্থ আগামী বুধবারের মধ্যেই বাংলাদেশকে ছাড় করা হবে।

সর্বশেষ সংবাদ

২০৩০ বিশ্বকাপে বাবার সঙ্গে খেলতে চান রোনালদোর ছেলে

আজন্ম স্বপ্ন পূরণের লক্ষ্যে বর্তমানে বিশ্বকাপে মজে আছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বয়স ৪১ হওয়ায় সোনালি ট্রফি ছোঁয়ার এটা শেষ সুযোগ...

এই বিভাগের অন্যান্য সংবাদ