spot_img

পর্তুগালকে পেছনে ফেলে শীর্ষে কলম্বিয়া

অবশ্যই পরুন

২০২৬ ফিফা বিশ্বকাপে গ্রুপ ‘কে’-এর শ্বাসরুদ্ধকর লড়াইয়ে ডেমোক্রেটিক রিপাবলিক কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করেছে কলম্বিয়া। বুধবার (২৪ জুন) মেক্সিকোর গুয়াদালাহারায় অনুষ্ঠিত ম্যাচে একমাত্র জয়সূচক গোলটি করেন কলম্বিয়ান ডিফেন্ডার ড্যানিয়েল মুনোজ।

ম্যাচজুড়ে আক্রমণাত্মক ছিল কলম্বিয়া। শুরুতেই গোলের সুযোগ পেয়েও ব্যর্থ হন মুনোজ। প্রথম মিনিটেই কাছ থেকে নেওয়া শট জালে না গিয়ে বাইরে চলে যায়।

দ্বিতীয়ার্ধে লুইস দিয়াজ এবং জন আরিয়াস একাধিক সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত ম্যাচের ৭৬তম মিনিটে জুয়ান কুইন্টারোর নিখুঁত পাস থেকে পাওয়া সুযোগে ডি-বক্সে ঢুকে নিচু শটে গোল করেন। এরপর অফসাইডের কারণেও বাতিল হয় একাধিক গোল।

তবে, পুরো ম্যাচজুড়েই দারুণ লড়াই করেছে ডিআর কঙ্গো। বিশেষ করে অসাধারণ ফর্মে ছিলেন গোলরক্ষক লিওনেল এমপাসি।একাধিক দুর্দান্ত সেভ করে কলম্বিয়ার বহু আক্রমণ রুখে দেন তিনি। পাশাপাশি, দলের শৃঙ্খলাবদ্ধ রক্ষণভাগও কলম্বিয়ার বড় ব্যবধানের জয় আটকাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এদিকে, এই জয়ে নকআউট পর্ব নিশ্চিত করেছে কলম্বিয়া। এখন পরবর্তী ম্যাচে পর্তুগালের বিপক্ষে গ্রুপ শীর্ষস্থান নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে তারা।

অন্যদিকে, এখনো আশা বাঁচিয়ে রেখেছে ডিআর কঙ্গো। শেষ ম্যাচে উজবেকিস্তানকে হারাতে পারলে, তাদেরও সুযোগ থাকবে পরবর্তী রাউন্ডে যাওয়ার।

সর্বশেষ সংবাদ

দেশজুড়ে ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন ২৮ জুন

প্রায় ১৪ মাস পর দেশব্যাপী ভিটামিন ‘এ’ ক্যাপসুল ক্যাম্পেইন শুরু হতে যাচ্ছে। অন্ধত্ব প্রতিরোধ ও শিশুদের পুষ্টিহীনতা দূরীকরণের লক্ষ্যে...

এই বিভাগের অন্যান্য সংবাদ