spot_img

রোজই বাংলাদেশে পাঠাচ্ছি, এ পর্যন্ত ১০ হাজার জনকে বের করে দিয়েছি: শুভেন্দু

অবশ্যই পরুন

ভারতে অবৈধভাবে অবস্থানকারী বলে চিহ্নিত প্রায় ১০ হাজার ব্যক্তিকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে বলে দাবি করেছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একই সঙ্গে আরও ১ হাজার ৮০০ জনকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২৩ জুন) পশ্চিমবঙ্গ বিধানসভার বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে শুভেন্দু এ দাবি করেন।

তিনি বলেন, রাজ্যের বিভিন্ন সীমান্ত জেলায় স্থাপিত ১২টি অস্থায়ী হোল্ডিং সেন্টারে বর্তমানে ১ হাজার ৮০০ জন রয়েছেন। তাদের পরিচয় যাচাই শেষে ধাপে ধাপে বাংলাদেশে ফেরত পাঠানো হচ্ছে। তাঁর ভাষ্য, “আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি।”

বিরোধী দলনেতা দাবি করেন, যাদের ফেরত পাঠানো হচ্ছে তারা ভারতীয় নাগরিক নন, বরং অবৈধ অনুপ্রবেশকারী। এ ধরনের ব্যক্তিদের জন্য সরকারি অর্থ ব্যয় করে দীর্ঘদিন আটক রাখার পরিবর্তে কেন্দ্রীয় সংস্থার কাছে হস্তান্তরের পক্ষে মত দেন তিনি।

সীমান্ত নিরাপত্তা প্রসঙ্গে শুভেন্দু জানান, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের জন্য ইতোমধ্যে বিএসএফের কাছে ১৪২ দশমিক ৭৯ একর জমি হস্তান্তর করা হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্ত এলাকায় বেড়া নির্মাণের কাজ শেষ হবে বলেও তিনি আশা প্রকাশ করেন।

তবে বাংলাদেশে ১০ হাজার ব্যক্তিকে ফেরত পাঠানোর এ দাবির বিষয়ে ভারত বা বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো স্বাধীন যাচাই বা আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

প্রতি স্কুলে শিক্ষার্থীদের ইন-হাউজ কোচিং করতেই হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, প্রিটেস্ট ও টেস্ট পরীক্ষার পাশাপাশি প্রতিটি...

এই বিভাগের অন্যান্য সংবাদ