spot_img

মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন রোনালদো: এমবাপ্পে

অবশ্যই পরুন

ফ্রান্সের তারকা ফুটবলার কিলিয়ান এমবাপ্পের চোখে বিশ্বসেরা ফুটবলার লিওনেল মেসি। তার মতে, গত ১৬ বছর ধরে অসাধারণ নৈপুণ্য ও সামর্থ্যের প্রমাণ দিয়ে চলেছেন আর্জেন্টাইন মহাতারকা।

চলতি বিশ্বকাপে আর্জেন্টিনার প্রথম ম্যাচেই হ্যাটট্রিকের দেখা পেয়েছেন মেসি। তার দুর্দান্ত পারফরম্যান্সে ৩-০ গোলে আলজেরিয়াকে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা। ঐ ম্যাচে তিন গোল করে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতার তালিকায় জার্মানির মিরোস্লাভ ক্লোসার পাশে বসেন মেসি। ১৬টি করে গোল আছে ক্লোসা ও মেসির।

আলজেরিয়ার বিপক্ষে ম্যাচে মেসির পারফরম্যান্সে অবাক হননি এমবাপ্পে। ফ্রান্সের অধিনায়ক এমবাপে বলেন, ‘এটা স্পষ্ট যে মেসিই বিশ্বের সেরা, তারপর আছেন পর্তুগালের ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৬ বছর ধরে মেসি তার অসাধারণ প্রতিভা দেখিয়ে আসছে। তাই তার শ্রেষ্ঠত্ব নিয়ে কোনো বির্তক থাকতে পারে না।’
২৭ বছর বয়সী এমবাপে আরও বলেন, ‘আমি আগেই জানতাম মেসি গোল অব্যাহত রাখবে। সবসময়ই এটাই করেন তিনি। আমার চেয়েও এগিয়ে আছেন মেসি এবং আমি তার পেছনে আছি।’

বিশ্বকাপে সর্বোচ্চ গোলদাতার তালিকায় যৌথভাবে তৃতীয় স্থানে আছেন এমবাপে। জার্মানির গার্ড মুলারের সাথে সমান ১৪ গোল আছে তার। বিশ্বকাপে সেনেগালের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ৩-১ গোলে জয় পায় ফ্রান্স। ঐ ম্যাচে জোড়া গোল করেন তিনি।

নিজের পারফরম্যান্স নিয়ে এমবাপে বলেন, ‘আমি শুধু সেটাই করার চেষ্টা করছি যা আমি করতে জানি। সবচেয়ে বড় মঞ্চে আমার প্রতিভা দেখাতে চাই এবং জাতীয় দলকে সাহায্য করতে চাই। আমি আমার দলকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করার জন্য গোল করে যাব। যখন গোল করা হবে, তখন অনেক দূর যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আমার লক্ষ্য বিশ্বকাপ জয়।’

এদিকে আজ মধ্যরাতে ফিলাডেলফিয়ায় গ্রুপ ‘আই’-এর ম্যাচে ইরাকের বিপক্ষে ক্যারিয়ারের শততম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন এমবাপে। মাইলফলকের সামনে দাঁড়িয়ে এমবাপে বলেন, ‘১শ ম্যাচ খেলা ঐতিহাসিক অর্জন। বিশেষ করে সেটি যদি বিশ্বকাপে হয়। জাতীয় দলের চেয়ে বড় আর কিছুই নেই। এটি আমার জন্য একটি বিশেষ ম্যাচ হতে চলেছে। বিশ্বকাপের পরের রাউন্ডে যেতে হলে আমাদের এ ম্যাচে জিততে হবে।’

২০১৮ সালে ফ্রান্সের হয়ে বিশ্বকাপ জিতেছেন এমবাপে। ২০২২ সালেও বিশ্বকাপ জয়ের সুযোগ ছিল তার। কিন্তু ফাইনালে মেসির আর্জেন্টিনার কাছে টাইব্রেকারে হেরে যায় ফরাসিরা।

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল ও অলি আহমদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি ও সমমনাদের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং ১১ দলীয় জোটের প্রার্থী লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি)...

এই বিভাগের অন্যান্য সংবাদ