spot_img

তীরে এসে তরি ডুবলো টাইগারদের, হারলো সিরিজও

অবশ্যই পরুন

দ্বিতীয় টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৭ রানে হারিয়ে সিরিজ নিজেদের করে নিয়েছে অস্ট্রেলিয়া। শুক্রবার (১৯ জুন) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ বাঁচানোর লক্ষ্যে অস্ট্রেলিয়ার দেওয়া ১৯৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৮৯ রানে থামে বাংলাদেশের ইনিংস।

চট্টগ্রামে আগে ব্যাট করতে নেমে ৪৪ রানেই ৩ উইকেট হারিয়ে নাসুম ও নাহিদের দারুণ বোলিংয়ে শুরুতেই কোণঠাসা হয়ে পড়ে অস্ট্রেলিয়া। তবে চতুর্থ উইকেটে ৯৭ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন ম্যাট রেনশ ও টিম ডেভিড। রেনশের ৮৯ এবং ডেভিডের ৪৫ রানের ওপর ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৯৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় অজিরা।

জবাবে ১৯৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে উড়ন্ত সূচনা পায় বাংলাদেশ। তানজিদ তামিম ১৫ বলে ৩০ রান করে ফেরার পর সৌম্য সরকারও ১৫ রানে আউট হন। এরপর সাইফ ও ইমন মিলে ৫৩ রানের জুটি গড়লেও ২২ বলে ৩৬ রান করা ইমন হার্ডির শিকার হন। বেশিক্ষণ টিকতে পারেননি একপ্রান্ত আগলে রাখা ৪২ রান করা সাইফ। ৮ বলে মাত্র ৭ রান আসে শামীমের ব্যাট থেকে। শেষ পর্যন্ত ২২ বলে ৩৫ রান করা হৃদয় আউট হলে ১৮৯ রানে থামে টাইগারদের ইনিংস।

সর্বশেষ সংবাদ

অ্যান্ড্রয়েড ১৭ ভার্সনে থাকছে যেসব নতুন ফিচার

স্মার্টফোন ব্যবহারকারীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে গুগল তাদের নতুন অপারেটিং সিস্টেম ‘অ্যান্ড্রয়েড ১৭’ উন্মোচন করেছে। নতুন এই সংস্করণে একাধিক...

এই বিভাগের অন্যান্য সংবাদ