spot_img

আলোচনার পূর্বে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা দিতে হবে যুক্তরাষ্ট্রকে: ইরান

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় শুরু করার আগে লেবাননে চলমান সংঘাত বন্ধের নিশ্চয়তা চেয়েছে ইরান। বিষয়টি সম্পর্কে অবগত এক কূটনীতিকের বরাতে এ তথ্য জানিয়েছে সিএনএন।

কূটনীতিক জানান, স্বাক্ষরিত চুক্তিতে উল্লেখিত শর্ত অনুযায়ী লেবাননে সংঘাত বন্ধ হবে—এমন নিশ্চয়তা চেয়েছে তেহরান। এ বিষয়ে সমাধানের জন্য মধ্যস্থতাকারীরা কাজ করছেন বলেও জানান তিনি।

সূত্রটি আরও জানায়, লেবাননে ইসরায়েলি হামলার পরিপ্রেক্ষিতে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পরিকল্পিত আলোচনা আপাতত স্থগিত করা হয়েছে। তবে আলোচনা কবে আবার শুরু হতে পারে, সে বিষয়ে কোনো সময়সীমা জানানো হয়নি।

সর্বশেষ সংবাদ

জাপানের বিরুদ্ধে ‘সামরিক পদক্ষেপের’ হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

দ্বিতীয় বিশ্বযুদ্ধ-পরবর্তী শান্তির পথ থেকে ধীরে ধীরে সরে সামরিক ব্যয় বৃদ্ধি, প্রতিরক্ষা চুক্তি জোরদার এবং দূরবর্তী দ্বীপগুলোতে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ...

এই বিভাগের অন্যান্য সংবাদ