spot_img

হালান্ডের জোড়া গোলে বিশ্বকাপে নরওয়ের স্মরণীয় প্রত্যাবর্তন

অবশ্যই পরুন

ফিফা বিশ্বকাপের ‘আই’ গ্রুপের ম্যাচে ইরাককে ৪-১ গোলে হারিয়েছে নরওয়ে। ২৮ বছর পর বিশ্বকাপে ফিরেই বড় জয় পেল উত্তর ইউরোপের দেশটি। সবশেষ ১৯৯৮ সালের আসরে অংশ নিয়েছিল তারা। ম্যাচে দলের হয়ে জোড়া গোল করেছেন আর্লিং হালান্ড।

বুধবার (১৭ জুন) নিউইয়র্ক নিউজার্সি স্টেডিয়ামে দুর্দান্ত শুরু করে নরওয়ে। ম্যাচের ২৯তম মিনিটে বাঁ প্রান্তে ডেভিড মোলারের দেওয়া ক্রসে পা ছুঁইয়ে বিশ্বকাপে প্রথম গোলের দেখা পান হালান্ড।

১০ মিনিট বাদে ইরাককে সমতায় ফেরান আইমেন হুসেইন। ৩৯তম মিনিটে মাঠের বাঁ প্রান্ত থেকে আমির আল আম্মারির ক্রসে লাফিয়ে উঠে হেডে গোল করেন এ ইরাকি স্ট্রাইকার।

বিরতির আগে ফের দলকে এগিয়ে নিয়ে যান হালান্ড। ৪৩তম মিনিটে হালান্ডের সামনে থেকে বল ‘ক্লিয়ার’ করতে গিয়ে ভুল করেন ইরাকের গোলকিপার জালাল হাসান। তার শট হালান্ডের পায়ে লেগে জালে জড়ায়। ৩-১ এ লিড নিয়ে বিরতিতে যায় নরওয়ে।

দ্বিতীয়ার্ধের ‘হাইড্রেশন ব্রেক’-এর আগে আর কোনো গোল হয়নি। ম্যাচের ৭৬তম মিনিটে দলের হয়ে ব্যবধান বাড়ান লিও স্কিরি অস্টিগার্ড।

ম্যাচের শেষ মুহূর্তে আইমেন হুসেইনের আত্মঘাতী গোলে ৪–১ ব্যবধানে এগিয়ে যায় হালান্ডরা। সব মিলিয়ে দারুণ এক জয়ে মিশন শুরু করল বিশ্বকাপের অন্যতম আলোচিত ডার্কহর্স নরওয়ে।

 

সর্বশেষ সংবাদ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক জোরদারে আগ্রহী জার্মানি ও ইউরোপ: ফ্রাঙ্ক হার্টম্যান

গণতান্ত্রিক উত্তরণের পর বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদার করতে জার্মানি ও ইউরোপ অত্যন্ত আগ্রহী বলে জানিয়েছেন জার্মানির ফেডারেল ফরেন...

এই বিভাগের অন্যান্য সংবাদ