spot_img

বিচার বিভাগীয় পৃথক সচিবালয় ইস্যুতে রায়ের বিরুদ্ধে শুনানির জন্য আপিলের সারসংক্ষেপ জমা

অবশ্যই পরুন

বিচার বিভাগের পৃথক সচিবালয়ের রায়ের বিরুদ্ধে শুনানির জন্য আপিলের সারসংক্ষেপ জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ ও রিটকারী আইনজীবী। বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল ও রিটকারী আইনজীবী শিশির মনির।

মঙ্গলবার (১৬ মে) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চে এই আপিলটির শুনানি হতে পারে।

২০২৫ সালের ২৫ অগাস্ট অধস্তন আদালতের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলাসংক্রান্ত সংবিধানের ১১৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন আইনজীবী শিশির মনির। দায়েরকৃত রিটে অধস্তন আদালতের দায়িত্ব পালনরত ম্যাজিস্ট্রেটদের শৃঙ্খলা বিধান, কর্মস্থল নির্ধারণ, পদোন্নতি, ছুটি মঞ্জুরির দায়িত্ব সুপ্রিম কোর্টের ওপর ন্যস্ত করার আবেদন জানানো হয়।

পরে ১ সেপ্টেম্বর হাইকোর্ট সংবিধানের ১১৬ অনুচ্ছেদকে অসাংবিধানিক ঘোষণা করেন এবং তিন মাসের মধ্যে পৃথক সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দান করেন।

রায়ের পর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট সচিবালয় কাজও শুরু করলেও বর্তমান সরকার ক্ষমতায় আসার পর অধ্যাদেশটি বাতিল হয়ে যায়। চলতি বছরের ২১ মে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠার নির্দেশ দিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করে রাষ্ট্রপক্ষ। ৯ জুন হাইকোর্টের রায় স্থগিত করেন আপিল বিভাগ।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

ম্যাচের আগে ফল নিয়ে খুব বেশি সংশয় ছিল না। একদিকে বিশ্বকাপজয়ী স্পেন, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ