spot_img

ইরান-মার্কিন চুক্তি ‘কৌশলগত ব্যর্থতা’: ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী

অবশ্যই পরুন

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান নতুন চুক্তিকে একটি বড় ধরনের ‘কৌশলগত ব্যর্থতা’ হিসেবে বর্ণনা করেছেন ইসরায়েলের প্রভাবশালী রাজনীতিবিদ ও ব্লু অ্যান্ড হোয়াইট পার্টির প্রধান বেনি গান্টজ। এই চুক্তির ফলে ইসরায়েলকে দীর্ঘমেয়াদী নেতিবাচক পরিণতির মুখোমুখি হতে হবে বলে তীব্র হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

ইসরায়েলের সাবেক এই প্রতিরক্ষামন্ত্রী নিজের একটি সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টে ক্ষোভ প্রকাশ করে বলেন, ইরানের সঙ্গে এই উদীয়মান চুক্তিটি স্পষ্টতই একটি কৌশলগত ব্যর্থতা। এর খেসারত হিসেবে আগামী বছরগুলোতে ইসরায়েলকে আন্তর্জাতিক অঙ্গনে কূটনৈতিক, সামরিক এবং আইনি লড়াইয়ে জড়াতে হবে।

চুক্তির মারপ্যাঁচে লেবানন সীমান্তে ইসরায়েলের সামরিক অবস্থান যেন দুর্বল না হয়, সে বিষয়ে সতর্ক করে গান্টজ আরও বলেন, কোনো অবস্থাতেই লেবাননে ইসরায়েলের সামরিক কর্মকাণ্ডের স্বাধীনতা সীমিত করা যাবে না। একই সাথে দেশের উত্তরের বাসিন্দাদের বিপদে ফেলে এমন কোনো পিছু হটার সিদ্ধান্ত মেনে নেওয়া সম্পূর্ণ নিষিদ্ধ।

উল্লেখ্য, ওয়াশিংটন ও তেহরানের মধ্যে এই প্রাথমিক চুক্তিটির আভাস পাওয়ার পর থেকেই ইসরায়েলের ভেতরে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেবল বিরোধীদলীয় নেতাই নন, খোদ ইসরায়েলি সরকারের কট্টর-ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভির এবং অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচসহ সরকারের শীর্ষ সারির অনেক নেতাই এই চুক্তির বিরুদ্ধে সুর চড়িয়েছেন।

তাদের মতে, এই চুক্তি মধ্যপ্রাচ্যে ইরানের হাতকে আরও শক্তিশালী করবে, যা ইসরায়েলের অস্তিত্বের জন্য বড় হুমকি।

সূত্র- আল জাজিরা

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ অভিষেকেই স্পেনকে রুখে দিলো কেপ ভার্দে

ম্যাচের আগে ফল নিয়ে খুব বেশি সংশয় ছিল না। একদিকে বিশ্বকাপজয়ী স্পেন, অন্যদিকে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে আসা কেপ...

এই বিভাগের অন্যান্য সংবাদ