spot_img

চীন সফর শেষে দেশে ফিরলেন ডেপুটি স্পিকার নেতৃত্বাধীন সংসদীয় প্রতিনিধি দল

অবশ্যই পরুন

চীনে চার দিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছে ডেপুটি স্পীকার ব্যারিস্টার কায়সার কামাল নেতৃত্বাধীন চার সদস্যের বাংলাদেশ সংসদীয় প্রতিনিধি দল।

শনিবার (১৩ জুন) দুপুর ২টায় তারা ঢাকায় পৌঁছান। এর আগে কুনমিং বিমানবন্দরে ইউনান প্রদেশের ভাইস গভর্নর ইয়ুআন ওয়াং প্রতিনিধি দলকে ভিআইপি প্রটোকলে বিদায় জানান। স্থানীয় সময় দুপুর ১২টা ২৫ মিনিটে চায়না ইস্টার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশে যাত্রা করেন।

সফরকালে ডেপুটি স্পীকার ৭ম চায়না-সাউথ এশিয়া ফোরামের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করে বক্তব্য রাখেন। একই ফোরামে চীনের ইউনান প্রদেশের গভর্নর, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান ও ভুটানের প্রতিনিধিরা অংশ নেন। এছাড়া চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

প্রতিনিধি দল ১০ম চায়না-সাউথ এশিয়া এক্সপোজিশনেও অংশগ্রহণ করে, যেখানে বাংলাদেশকে থিম কান্ট্রি হিসেবে রাখা হয় এবং দেশের ৮৪টি প্যাভিলিয়ন প্রদর্শিত হয়। এ আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ৬৮টি দেশ অংশ নেয়।

সফরকালে ডেপুটি স্পীকার চীনের পিপলস কংগ্রেসের ভাইস চেয়ারম্যান হি ওয়াই, চীনের কমিউনিস্ট পার্টির ইউনান প্রদেশের সেক্রেটারি ওয়াং নিং এবং ইউনান প্রদেশের গভর্নরের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে কুনমিং–চট্টগ্রাম সরাসরি সংযোগ সড়ক নির্মাণ, তিস্তা ব্যারেজ প্রকল্পে সহযোগিতা এবং শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প, পরিবহন ও অর্থনৈতিক অঞ্চলে চীনা বিনিয়োগ বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়।

এসময় প্রতিনিধি দল দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার আহ্বান জানায়। সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে বিনিয়োগ, বাণিজ্য ও প্রযুক্তিগত সহযোগিতা আরও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করা হয়।

চীন সফর শেষে প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন এনসিপির সদস্য সচিব আকতার হোসেন, বিএনপি দলীয় সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব এবং সংরক্ষিত স্বতন্ত্র এমপি জেসমিন সুলতানা জুঁই।

সর্বশেষ সংবাদ

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের পিটিশনে ৯০ লাখ মানুষের স্বাক্ষর

আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে আজ রাতে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ড বনাম আর্জেন্টিনার হাইভোল্টেজ সেমিফাইনালের আগেই মাঠের বাইরে সৃষ্টি হয়েছে নজিরবিহীন...

এই বিভাগের অন্যান্য সংবাদ