spot_img

দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

অবশ্যই পরুন

দেশের অর্থনীতিতে স্বস্তি ফেরাতে কাজ করছে সরকার। এ জন্য সবাইকে ধৈর্য ধরার আহবান জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (১০ জুন) রাতে গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে নৃ-গোষ্ঠীর প্রতিনিধিদের সাথে এক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয়, মুদ্রাস্ফীতির কারণে বাড়ছে জিনিসপত্রের দাম। বিনিয়োগ না আসায় কর্মসংস্থানও বাড়ানো যাচ্ছে না বলেন বিএনপি মহাসচিব।

তবে বিভিন্ন নৃ-গোষ্ঠীদের উন্নয়নে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার। একইসাথে সব সম্প্রদায়ের মানুষের জীবনমান উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সর্বশেষ সংবাদ

ভিন ডিজেলের মৃত্যু নিয়ে গুজব, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

হলিউড তারকা ভিন ডিজেলের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া খবর ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ