spot_img

ইংলিশের দিকে তেড়ে গিয়ে শাস্তির মুখে নাহিদ রানা

অবশ্যই পরুন

গতি আর আগ্রাসী শরীরী ভাষা দিয়ে মিরপুর ওয়ানডেতে অস্ট্রেলিয়ার ব্যাটারদের কাঁপিয়ে দিয়েছিলেন নাহিদ রানা। তবে দুর্দান্ত বোলিংয়ে ম্যাচ জেতালেও মাঠের ভেতর মাত্রাতিরিক্ত আগ্রাসন দেখানোর খেসারত দিতে হচ্ছে এই তরুণ পেসারকে। আইসিসির আচরণবিধি ভাঙায় তাঁকে সরকারিভাবে তিরস্কার করার পাশাপাশি নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করা হয়েছে।

আজ বুধবার (১০ জুন) এক আনুষ্ঠানিক বিবৃতিতে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি নাহিদ রানার এই শাস্তির বিষয়টি নিশ্চিত করেছে।

ঘটনাটি ঘটে ম্যাচের প্রথম ওয়ানডের ১১তম ওভারে। অজি অধিনায়ক জশ ইংলিশকে উইকেটরক্ষক লিটন দাসের ক্যাচ বানানোর পর উইকেটের আনন্দ উদযাপনের সময় ইংলিশের দিকে বেশ আগ্রাসী ভঙ্গিতে তেড়ে যান নাহিদ। পাল্টা জবাবে ইংলিশও তাঁর দিকে এগিয়ে এলে মাঠের পরিবেশ কিছুটা উত্তপ্ত হয়ে ওঠে।

এই ঘটনায় নাহিদের বিরুদ্ধে আইসিসির আচরণবিধির ২.৫ অনুচ্ছেদ (আন্তর্জাতিক ম্যাচে আউট হওয়া ব্যাটারকে উসকানি দেওয়া বা অবমাননাকর অঙ্গভঙ্গি করা) ভঙ্গের অভিযোগ আনা হয়। এটি লেভেল-১ পর্যায়ের অপরাধ হওয়ায় সর্বনিম্ন শাস্তি হিসেবে তাঁকে তিরস্কারের পাশাপাশি ১ ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।

২৩ বছর বয়সী এই পেসারের ক্যারিয়ারে গত ২৪ মাসের মধ্যে এটি দ্বিতীয় অপরাধ। এর আগে আয়ারল্যান্ড সিরিজে আইরিশ ব্যাটার কেড কারমাইকেলের দিকে বল ছুড়ে মেরে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানা ও ১ ডিমেরিট পয়েন্ট পেয়েছিলেন তিনি।

মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে শেষে দুই অনফিল্ড আম্পায়ার অ্যালেক্স ওয়ার্ফ ও গাজী সোহেল ম্যাচ রেফারির কাছে নাহিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। তাঁদের এই অভিযোগকে সমর্থন জানান তৃতীয় আম্পায়ার আহসান রাজা এবং চতুর্থ আম্পায়ার মোরশেদ আলী খান।

অভিযোগের ভিত্তিতে ম্যাচ রেফারি প্রকাশ ভাট এই শাস্তির ঘোষণা দেন। নাহিদ রানা নিজের ভুল স্বীকার করে শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক কোনো শুনানির প্রয়োজন হয়নি।

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে ৮৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। যেখানে বল হাতে মাত্র ৪১ রান খরচ করে ৪টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে জয়ের নায়ক ছিলেন এই নাহিদ রানাই।

সর্বশেষ সংবাদ

ভিন ডিজেলের মৃত্যু নিয়ে গুজব, ক্ষোভে ফুঁসছেন ভক্তরা

হলিউড তারকা ভিন ডিজেলের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভুয়া খবর ঘিরে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। ‘ফাস্ট অ্যান্ড...

এই বিভাগের অন্যান্য সংবাদ