spot_img

অফিস সময়ে কৃষি ব্যাংকে রাজনৈতিক সমাবেশ, সেবা ব্যাঘাতের অভিযোগ

অবশ্যই পরুন

বাংলাদেশ কৃষি ব্যাংকে অফিস চলাকালীন আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ জুন) কৃষি ব্যাংক কেন্দ্রীয় অডিটোরিয়ামে শুরু হওয়া এ অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি), উপব্যবস্থাপনা পরিচালকসহ (ডিএমডি) বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে কৃষি ব্যাংক অ্যামপ্লয়ীজ ইউনিয়ন আয়োজিত এ আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও পানিসম্পদ মন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। বিশেষ অতিথি ছিলেন কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারা।

ব্যাংক সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সাধারণত এ ধরনের সভা-সমাবেশ অফিস সময়ের বাইরে আয়োজন করা হলেও এবার কর্মঘণ্টার মধ্যেই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিত থাকতে বলা হয় বলে জানা গেছে। এতে ব্যাংকের স্বাভাবিক সেবা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগও উঠেছে।

এ বিষয়ে বক্তব্য জানতে বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সঞ্চিয়া বিনতে আলীর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হয়। তবে তিনি ফোন রিসিভ করেননি। হোয়াটসঅ্যাপে লিখিতভাবে প্রশ্ন পাঠানো হলেও এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৩টা) কোনো উত্তর পাওয়া যায়নি।

সর্বশেষ সংবাদ

চীনে শি চিনপিংয়ের ক্ষমতা আরও সংহত, উদ্ভাবনী অর্থনীতির ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ

চীনের রাজনীতিতে আরও শক্তিশালী অবস্থান তৈরি করেছেন প্রেসিডেন্ট শি চিনপিং। ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সম্মেলন ‘ফিফথ প্লেনাম’-এ দলীয়...

এই বিভাগের অন্যান্য সংবাদ