spot_img

হরমুজের কাছে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের পাইলটরা সুরক্ষিত: ট্রাম্প

অবশ্যই পরুন

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘অ্যাপাচি অ্যাটাক’ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি জানান, দুর্ঘটনায় সংশ্লিষ্ট পাইলটরা সুরক্ষিত ও ভালো আছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, পাইলটরা ভালো আছেন; এই ঘটনার বিষয়ে আমরা মঙ্গলবার একটি আনুষ্ঠানিক প্রতিবেদন প্রকাশ করব। তবে স্বস্তির বিষয় হলো, পাইলটরা সুস্থ আছেন।

এর আগে মার্কিন গণমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে হেলিকপ্টারটি বিধ্বস্ত হওয়ার খবর প্রকাশ করে।

তবে শক্তিশালী এই গানশিপটি ঠিক কী কারণে দুর্ঘটনার কবলে পড়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার পরপরই উভয় পাইলটকে সফলভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

নিরাপত্তা ও কৌশলগত কারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর কাছে এই দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে মার্কিন প্রতিরক্ষা দপ্তর ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।

সর্বশেষ সংবাদ

পুশইন নিয়ে শুভেন্দুর দাবি উড়িয়ে দিলো বিজিবি

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, তারা সরকার সরকার গঠনের পর ৪ হাজার ৮০০ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছে। তবে...

এই বিভাগের অন্যান্য সংবাদ