spot_img

টাঙ্গাইলে ট্রাক-পিকআপের সংঘর্ষে নিহত ৪

অবশ্যই পরুন

টাঙ্গাইলের সখীপুরে দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপের ধাক্কায় ৪ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (০৯ জুন) ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ইউনিয়নের কালিয়া ঘোনারচালা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের তাৎক্ষণিক নাম-পরিচয় পাওয়া যাইনি।

সখীপুর থানার এএসআই মো. আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভোর ৪টার দিকে উপজেলার কালিয়া ঘোনারচালা এলাকায় দাঁড়িয়ে থাকা একটি বাঁশবোঝাই ট্রাকে মুরগিবাহী পিকআপ ধাক্কা দেয়।

এতে ঘটনাস্থলেই মুরগিবাহী পিকআপে থাকা ৪ জন নিহত হন।

তিনি আরও বলেন, মরদেহ সখীপুর থানায় নিয়ে আসা হয়েছে। নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। পরিবারের লোকজন আসলে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ হস্তান্তর করা হবে।

সর্বশেষ সংবাদ

হরমুজের কাছে বিধ্বস্ত মার্কিন হেলিকপ্টারের পাইলটরা সুরক্ষিত: ট্রাম্প

হরমুজ প্রণালীর কাছে মার্কিন সামরিক বাহিনীর একটি ‘অ্যাপাচি অ্যাটাক’ হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার খবর নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।...

এই বিভাগের অন্যান্য সংবাদ