spot_img

মামলার রায়ে সন্তুষ্ট রামিসার বাবা, দ্রুত কার্যকরের দাবি

অবশ্যই পরুন

রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এই রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন শিশুটির বাবা। তিনি বলেন, আলহামদুলিল্লাহ, ১০০ শতাংশ খুশি। এই রায় বাস্তবায়ন হলে সম্পূর্ণভাবে আমার মনের প্রত্যাশা পূরণ হবে।

রোববার (৭ জুন) আদালত চত্বরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

শিশুটির বাবা বলেন, কাঙ্ক্ষিত রায় পেয়েছি। বিচারপতি, পুলিশ, প্রশাসন, সাংবাদিক এবং বাংলাদেশের জনগণ—যারা আমার ও আমার পরিবারের বিপদের সময়ে সহায়তা করেছেন এবং মানসিকভাবে পাশে ছিলেন, তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

তিনি আরও বলেন, যত দ্রুত সম্ভব আমার মেয়ের হত্যার বিচার হিসেবে ফাঁসির রায় কার্যকর দেখতে চাই।

প্রসঙ্গত, রোববার (৭ জুন) রাজধানীর পল্লবীতে আলোচিত শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় প্রধান আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে সোহেল রানাকে ৫ লাখ টাকা এবং তার স্ত্রীকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সর্বশেষ সংবাদ

রামিসা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রামিশা হত্যার রায় দ্রুত কার্যকরে সহায়তা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, বিষয়টি সুপ্রিম কোর্টের নজরে...

এই বিভাগের অন্যান্য সংবাদ