spot_img

টিভির পর স্মার্টফোনের পর্দায় ফিরছে মার্গট রবির ‘নেবার্স’

অবশ্যই পরুন

অস্ট্রেলিয়ার জনপ্রিয় দীর্ঘদিনের ধারাবাহিক ‘নেবার্স’ এবার নতুন আঙ্গিকে ফিরছে। ধারাবাহিকটির মার্গট রবি অভিনীত পর্ব ও গল্পগুলো কেটে ছোট ছোট উল্লম্ব ভিডিওতে রূপ দেওয়া হবে, যা স্মার্টফোনকেন্দ্রিক মাইক্রোড্রামা হিসেবে প্রকাশ করা হবে।

এ জন্য ‘নেবার্স’-এর প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রিম্যান্টল অংশীদার হয়েছে উল্লম্ব ভিডিও প্ল্যাটফর্ম রোজবেরি মিডিয়ার সঙ্গে। তাদের ‘এপিস’ প্ল্যাটফর্মে প্রকাশের জন্য প্রথম দফায় মার্গট রবি অভিনীত চরিত্র ডোনা ফ্রিডম্যানকে কেন্দ্র করে দুটি গল্প বেছে নেওয়া হয়েছে। এই দুই গল্প সম্পাদনা করে মোট প্রায় ১৫০ মিনিটের উল্লম্ব ভিডিও কনটেন্ট তৈরি করা হবে।

মার্গট রবি ২০০৮ থেকে ২০১১ সাল পর্যন্ত ‘নেবার্স’-এ ডোনা ফ্রিডম্যান চরিত্রে অভিনয় করেন। পরবর্তী সময়ে ‘দ্য উলফ অব ওয়াল স্ট্রিট’, ‘আই, টোনিয়া’ ও ‘বার্বি’র মতো চলচ্চিত্রে অভিনয় করে তিনি আন্তর্জাতিক তারকা হয়ে ওঠেন।

এই প্রকল্পে রোজবেরির রেডস্ন্যাপার নামের এআই-সহায়ক প্রযুক্তি ব্যবহার করা হবে। প্রযুক্তিটি ‘নেবার্স’-এর বিশাল আর্কাইভ বিশ্লেষণ করে চরিত্র, গল্পের ধারা ও গুরুত্বপূর্ণ দৃশ্য শনাক্ত করতে সাহায্য করবে। এরপর সেগুলোকে মোবাইল ফোনের উল্লম্ব পর্দার উপযোগী করে সম্পাদনা করা হবে।

১৯৮৫ সালে যাত্রা শুরু করা ‘নেবার্স’ ২০২৫ সালে শেষ হওয়ার আগে প্রায় ৯ হাজার ৩৬৩টি পর্ব প্রচার করেছে। ধারাবাহিকটি মার্গট রবি ছাড়াও কাইলি মিনোগ, গাই পিয়ার্স, জেসন ডোনোভান ও জেসি স্পেন্সারের মতো তারকার ক্যারিয়ারের শুরুর দিকের গুরুত্বপূর্ণ অংশ ছিল।

প্রচলিত টেলিভিশন সিরিজের পুরো পর্ব পুনরায় দেখানোর বদলে পুরোনো গল্পকে কয়েক মিনিটের উল্লম্ব পর্বে ভাগ করে নতুন দর্শকের কাছে পৌঁছানোর চেষ্টা এটি। রোজবেরির দাবি, ভবিষ্যতে আরও পুরোনো টেলিভিশন ও চলচ্চিত্রের কনটেন্টকে এভাবে মোবাইলকেন্দ্রিক ফরম্যাটে রূপ দেওয়ার সুযোগ রয়েছে।

ফ্রিম্যান্টলের বাণিজ্যিক ও আন্তর্জাতিক বিভাগের প্রধান জেনস রিখটার বলেছেন, এই অংশীদারত্বের মাধ্যমে ‘নেবার্স’-এর বিশাল আর্কাইভকে নতুন দর্শকের কাছে পৌঁছানোর পাশাপাশি পুরোনো কনটেন্টের নতুন বাণিজ্যিক সম্ভাবনাও খুঁজে দেখা হচ্ছে।

সর্বশেষ সংবাদ

‘ইন্ডিয়া’ জোটের বৈঠকে মমতার হুংকার, স্বাগত জানালেন সোনিয়া

ভারতের বিরোধী জোট ‘ইন্ডিয়া’ (INDIA) ব্লকের বৈঠকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জোরালো বক্তব্যে করতালি দিয়ে স্বাগত জানিয়েছেন কংগ্রেস...

এই বিভাগের অন্যান্য সংবাদ