spot_img

শুধু নীতি তৈরি নয়, নাগরিকরা কতটুক উপকৃত হচ্ছেন মূল্যায়ন প্রয়োজন: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

শুধু নীতি তৈরিই নয়, ঢাকা শহরে যারা বসবাস করছেন সেই নাগরিকরা নীতি দ্বারা কতটুকু উপকৃত হচ্ছেন সেটা মূল্যায়ন করা প্রয়োজন।

আজ শনিবার (৬ জুন) রাজধানীর পুরানা পল্টনের একটি হোটেলে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন আয়েজিত দক্ষিণের জানালা শীর্ষক কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এমন মন্তব্য করেছেন স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এসময় তিনি আরও বলেন, বিভিন্ন সময়ে যে কাঠামোগত পরিবর্তনগুলো করা হয় সেগুলো পরিকল্পনামাফিক হতে হবে।

ঢাকাকে বাসযোগ্য শহর মনে হয় না মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রতিটি প্রতিষ্ঠান ধ্বংসের দিকে চলে যাচ্ছে। তাই দেশপ্রেম নিয়ে কাজ করা প্রয়োজন। অনেক প্রকল্প নেয়া হলেও বুড়িগঙ্গাসহ চারপাশের উন্নতি হয় না।

এসব নদীর দূষণ দূর করতে দ্রুত কাজ শুরুর তাগিদ দেন স্থানীয় সরকার মন্ত্রী।

সর্বশেষ সংবাদ

যুদ্ধে ইরানের সামরিক শক্তি ‘সম্পূর্ণভাবে ধ্বংস’, ক্ষেপণাস্ত্র মজুত মাত্র ২১% : ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানে যুক্তরাষ্ট্র–ইসরায়েলের যৌথ হামলার পর দেশটির সামরিক শক্তি 'সম্পূর্ণভাবে ধ্বংস' হয়ে গেছে এবং...

এই বিভাগের অন্যান্য সংবাদ