spot_img

ত্রিদেশীয় সিরিজে স্কটল্যান্ডের কাছে বড় হার সুলতানা জ্যোতিদের

অবশ্যই পরুন

স্কটল্যান্ডের কাছে বড় হারে নারী ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নিগার সুলতানা জ্যোতির দল হেরেছে ৮ উইকেটে।

শনিবার (৩০ মে) এডিনবার্গে স্কটল্যান্ডের সামনে ১৩৪ রানের লক্ষ্য ছুড়ে দিয়েছিল বাংলাদেশ। তবে অধিনায়ক ক্যাথরিন ব্রাইসের ৩২ বলে অপরাজিত ৫৪ রানের ইনিংসের কল্যাণে পাত্তাই পায়নি বাংলাদেশ। ১৫.৪ ওভারেই জয় তুলে নেয় স্কটিশরা।

এর আগে বাংলাদেশের টপঅর্ডারের তিন ব্যাটার ইনিংস বড় করতে পারেননি। তবে নিগার সুলতানার ব্যাটে চড়ে ৫ উইকেটে ১৩৩ রানের লড়াকু পুঁজি দাঁড় করায় বাংলাদেশ।

টস জিতে ব্যাট করতে নেমে পাওয়ার প্লের ৬ ওভারে ২ উইকেটে মাত্র ২৬ রান তুলতে পারে বাংলাদেশ। দুই ওপেনার জোয়াইরিয়া ফেরদৌস ১৩ বলে ১২ আর দিলারা আক্তার ১৬ বলে ১১ রান করে আউট হয়ে যান। পরে শারমিন আক্তারও ১৩ বলে ১০ রানের বেশি করতে পারেননি।

সর্বশেষ সংবাদ

আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যু : বিচার বিভাগীয় তদন্ত চেয়ে নোটিশ

দেশের সব বেসরকারি হাসপাতাল, ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের জরুরি চিকিৎসা সেবার মান যাচাই, অনিয়ম প্রতিরোধে ভ্রাম্যমাণ মোবাইল কোর্ট পরিচালনা...

এই বিভাগের অন্যান্য সংবাদ