spot_img

রাষ্ট্র গঠনে সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

অবশ্যই পরুন

প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে রাষ্ট্র গঠনের কাজে সহযোগিতার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শনিবার (৩০ মে) দুপুরে রাজধানীর ইসিবি চত্বরে ঢাকা মহানগর উত্তর বিএনপি আয়োজিত দুস্থদের মধ্যে কাপড় ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, সমাজের প্রতিটি মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করে এবং একে অপরের সহযোগিতায় এগিয়ে আসে, তাহলে দেশ গঠনের কাজ আরও সহজ হবে।

তিনি আরও বলেন, কর্মসূচিটি রাস্তার মধ্যে আয়োজন করায় সাধারণ মানুষের চলাচলে কিছুটা অসুবিধা হচ্ছে। সেজন্য আমরা প্রোগ্রামটি একটু সংক্ষিপ্ত করেছি।

তিনি বলেন, আজ আর কথা বলাবো না। ইনশাআল্লাহ সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে আরেকদিন সভা সমাবেশ করব। সেদিন আমরা বসে ভালো করে সংগঠনকে কীভাবে আরও শক্তিশালী করা যায়, সেগুলো নিয়ে আলাপ-আলোচনা করব।

অনুষ্ঠানে ঢাকা মহানগর উত্তর বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ সংবাদ

‘মানুষ শহীদ জিয়ার শাহাদাত-বার্ষিকী স্বাধীনভাবে পালন করতে পারেনি’

দেশকে এগিয়ে নিতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার (৩০ মে) রাজধানীর...

এই বিভাগের অন্যান্য সংবাদ