spot_img

‘ধুরন্ধর’ সিনেমার শিল্পীর বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ আনলেন তরুণী

অবশ্যই পরুন

রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’ এবার নতুন বিতর্কে জড়িয়েছে। সিনেমাটির প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। চণ্ডীগড় পুলিশের কাছে দায়ের করা এক এফআইআরে এমন অভিযোগ এনেছেন দিল্লির এক তরুণী, যিনি এই সিনেমায় সহকারী আর্ট ডিরেক্টর হিসেবে কাজ করছিলেন।

রণবীর সিং অভিনীত আলোচিত সিনেমা ‘ধুরন্ধর’-এর প্রোডাকশন ডিজাইনার সাইনি এস জোহরের বিরুদ্ধে যৌন নির্যাতনের গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় চণ্ডীগড়ের সেক্টর-১৭ থানায় তার বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন দিল্লির এক তরুণী।

অভিযোগকারী তরুণী দাবি করেছেন, পেশাগত আলোচনা করার কথা বলে তাকে চণ্ডীগড়ের একটি পাঁচতারকা হোটেলে ডেকে নেয়া হয়। সেখানে তার সঙ্গে অশোভনমূলক আচরণের শিকার হতে হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তিনি আরও দাবি করেন, জোর করে তাকে মদ্যপানে বাধ্য করা হয় এবং পরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

সর্বশেষ সংবাদ

উত্তর কোরিয়ার কাছে ৫৭টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে: ট্রাম্প

উত্তর কোরিয়ার কাছে অন্তত ৫৭টি পারমাণবিক ওয়ারহেড আছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির শীর্ষ নেতা কিম...

এই বিভাগের অন্যান্য সংবাদ