spot_img

উন্নয়নমূলক কাজে অনিয়ম-দুর্নীতি হলেই ব্যবস্থা: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারের উন্নয়নমূলক কোনো কাজে অনিয়ম বা দুর্নীতি হলে অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।

বুধবার সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নে বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশে কৃষিজমি দিন দিন কমে আসছে, যা দেশের জন্য ভালো নয়। এ কারণে আমরা চেষ্টা করবো, যেন সব দিক বিবেচনায় রেখে উন্নয়নমূলক কাজ করা যায়।

তিনি আরও বলেন, আমি সব সময়ই বলেছি, যতটা সম্ভব কৃষিজমি নষ্ট না করে উন্নয়ন করতে হবে। আমরা উঁচু ভবন নির্মাণের দিকে গুরুত্ব দেবো। তবে সরকার অবশ্যই বিষয়টি বিবেচনায় রাখবে, যাতে কৃষির ওপর নেতিবাচক প্রভাব না পড়ে।

পরিদর্শনকালে জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে মন্ত্রী জেলার আরও কয়েকটি উন্নয়নমূলক কাজের স্থান পরিদর্শন করেন।

সর্বশেষ সংবাদ

পারমাণবিক বোমার চেয়েও বড় শক্তির জানান দিলো ইরান

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় দর কষাকষির হাতিয়ার হিসেবে হরমুজ প্রণালিকে ব্যবহার করছে ইসলামী প্রজাতন্ত্র ইরান। কৌশলগত গুরুত্বপূর্ণ এই জলপথ...

এই বিভাগের অন্যান্য সংবাদ