spot_img

মার্কিন গণমাধ্যম ও ডেমোক্র্যাটরা পাগল হয়ে গেছে: ট্রাম্প

অবশ্যই পরুন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ইরান যুদ্ধের সংবাদ পরিবেশন নিয়ে আবারো মার্কিন গণমাধ্যমের তীব্র সমালোচনা করেছেন। বিশেষভাবে নিউইয়র্ক টাইমস, ওয়াল স্ট্রিট জার্নাল ও সিএনএনের বিরুদ্ধে পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগ তোলেন তিনি।

ট্রাম্প দাবি করেন, এসব গণমাধ্যম ইরানের পক্ষে অবস্থান নিয়ে সংবাদ প্রকাশ করছে। নিজের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাটদের কটাক্ষ করে তিনি লেখেন, ডেমোক্র্যাটস এবং মিডিয়া পুরোপুরি পথ হারিয়েছে। পাশাপাশি তিনি আরো বলেন, তারা পুরোপুরি পাগল হয়ে গেছে।

ট্রাম্প খারাপ আবহাওয়ার কারণে আগামীকালের মন্ত্রিসভার বৈঠকের স্থান পরিবর্তনের ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, নির্ধারিত স্থান ক্যাম্প ডেভিডের পরিবর্তে বৈঠকটি অনুষ্ঠিত হবে হোয়াইট হাউসে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক সংক্ষিপ্ত পোস্টে ট্রাম্প এ তথ্য জানান। তিনি বলেন, বৈরী আবহাওয়ার কারণে বৈঠকটি স্থানান্তর করা হয়েছে।

সূত্র: আল জাজিরা

সর্বশেষ সংবাদ

ইসরায়েলি আগ্রাসনের মধ্যেই আল-আকসায় ঈদের জামাতে ফিলিস্তিনিদের ঢল

উদ্বেগ ও ইসরায়েলি বাহিনীর ক্রমাগত চুক্তি লঙ্ঘনের আশঙ্কার মাঝেই যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ত্যাগের মহিমায় পবিত্র ঈদুল আজহা উদযাপন...

এই বিভাগের অন্যান্য সংবাদ