spot_img

ঈদ যাত্রায় কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের উপচে পড়া ভিড়

অবশ্যই পরুন

পরিবার-প্রিয়জনের সাথে ঈদ আনন্দ ভাগাভাগি করতে রাজধানী ছাড়ছেন নগরবাসী। ঈদযাত্রার তৃতীয় দিনে সোমবার (২৫ মে) সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে ছিল যাত্রীদের ভিড়।

সকাল থেকে এখন পর্যন্ত ১০টি আন্তঃনগর এবং ৬টি কমিউটার ট্রেন ছেড়ে গেছে। প্রতিটি ট্রেনই নির্দিষ্ট সময়ের তুলনায় কিছুটা দেরিতে ছাড়ছে।

এদিকে, যাত্রীদের অভিযোগ, উপচে পড়া ভিড় থাকায় টিকিট কেটেও অনেকে ট্রেনে উঠতে পারছেন না। আবার, ট্রেনে উঠতে পারলেও সিট পাচ্ছেন না অনেকে। ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মে আছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ছাদে যাত্রা ঠেকানোসহ যাত্রী নিরাপত্তায় নজরদারি বাড়ানো হয়েছে।

স্টেশন ম্যানেজার মো. কবীর উদ্দীন বলেন, অধিকাংশ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। তবে নীলসাগর এক্সপ্রেস ট্রেনটি ৪০ মিনিটে দেরিতে ছেড়েছে। এখন পর্যন্ত যাত্রীদের কোনো অভিযোগ পাইনি।

সর্বশেষ সংবাদ

যেভাবে গোপন স্থান থেকে নেতাদের সঙ্গে যোগাযোগ করেন মোজতবা খামেনি

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর ইরানের শীর্ষ নেতৃত্ব কাঠামোতে বড় ধরনের গোপনীয়তা ও নিরাপত্তা জটিলতা তৈরি হয়েছে বলে...

এই বিভাগের অন্যান্য সংবাদ