spot_img

মেট্রোরেলে প্রবীণ ও প্রতিবন্ধী যাত্রীদের জন্য বিশেষ ছাড়

অবশ্যই পরুন

দেশের সিনিয়র সিটিজেন (৬৫ বছর বা এর ঊর্ধ্বে) এবং প্রতিবন্ধী বা বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীরা মেট্রোরেলের একক যাত্রা টিকিটে ২৫ শতাংশ বিশেষ ছাড় পাবেন।

রোববার (২৪ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পরিচয়পত্র (এনআইডি) প্রদর্শনের মাধ্যমে বয়স যাচাই সাপেক্ষে এই সুবিধা দেওয়া হবে। এছাড়া, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিরাও সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতাধীন ‘সুবর্ণ’ পরিচয়পত্র প্রদর্শনের মাধ্যমে একক যাত্রার টিকিটে (এসজেটি) একই হারে ২৫ শতাংশ ছাড় উপভোগ করতে পারবেন।

আগামীকাল সোমবার (২৫ মে) দুপুরে রাজধানীর ফার্মগেট মেট্রো স্টেশনে এ বিশেষ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ