spot_img

পুলিশকে ফাঁকি দিয়ে বলিউডে অভিনয় করা পলাতক খুনের আসামি গ্রেপ্তার

অবশ্যই পরুন

ভারতের আহমেদাবাদে খুনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি হেমন্ত মোদিকে (৫৩) গ্রেপ্তার করেছে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চ।

১২ বছর আগে প্যারোলে মুক্তি পেয়ে পালিয়ে তিনি নাম ও পরিচয় গোপন করে বলিউডের ‘ঠাগস অফ হিন্দুস্তান’, ‘জয়েশভাই জোরদার’ সহ একাধিক জনপ্রিয় সিনেমা ও টিভি শো-তে পার্শ্ব চরিত্রে অভিনয় করছিলেন।ঘটনার সংক্ষিপ্ত

২০০৫ সালে আহমেদাবাদের নারোদা এলাকায় একটি খুনের ঘটনায় গ্রেপ্তার হন হেমন্ত। এরপর আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। ২০১৪ সালে ৩০ দিনের প্যারোলে জেল থেকে ছাড়া পান। মেয়াদ শেষ হওয়ার পর তিনি আর জেলে ফিরে যাননি এবং পুলিশের চোখে ধুলো দিয়ে আত্মগোপনে চলে যান।

পলাতক অবস্থায় তিনি নিজের নাম পরিবর্তন করে ‘হেমন্ত ওরফে নাগিনদাস পুরুষোত্তমদাস মোদী বৈষ্ণব’ বা ‘হেমন্ত বৈষ্ণব’ রাখেন এবং মুম্বাইয়ে সিনেমার জগতে প্রবেশ করেন।

তিনি আমির খান, অমিতাভ বচ্চন, রণবীর সিং ও সানি দেওলের মতো তারকাদের সাথে জনপ্রিয় হিন্দি এবং গুজরাটি সিনেমা ও নাটকে কাজ করেছেন।

গোপন সূত্রে খবর পেয়ে আহমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের সদস্যরা ঘীকান্তা মেট্রো স্টেশনের কাছ থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে মেহসানা জেলে পাঠানো হয়েছে।

সর্বশেষ সংবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আইসিআরসি প্রতিনিধিদলের প্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রস (আইসিআরসি) বাংলাদেশ প্রতিনিধিদলের প্রধান নিকোলাস ফ্লাউরি সৌজন্য সাক্ষাৎ করেছেন। আজ রোববার...

এই বিভাগের অন্যান্য সংবাদ