spot_img

৪৪ বছর পর ইউরোপা লিগের চ্যাম্পিয়ন অ্যাস্টন ভিলা

অবশ্যই পরুন

জার্মান ক্লাব ফ্রেইবুর্গকে হারিয়ে ইউরোপা লিগের শিরোপা জিতেছে অ্যাস্টন ভিলা। তুর্কির ফাইনালে ইংল্যান্ডের ক্লাবটির জয় ৩-০ গোলে। এর মাধ্যমে প্রায় ৪৪ বছর পর অ্যাস্টন ভিলার ইউরোপে শিরোপাখরা কাটলো।

ভিলা প্রায় ৩০ বছর ধরে মেজর কোনো ট্রফি জেতে না। ১৯৯৬ সালে সবশেষ জিতেছিল কারাবো কাপের ট্রফি। আর ইউরোপে ১৯৮২ সালে তাদের শেষ ট্রফিটি ইউরোপিয়ান কাপের।

ইউরোপা লিগে অ্যাস্টন ভিলার কোচ উনাই এমেরির এটি পঞ্চম শিরোপা। ইউরোপের হিসাবে তার চেয়ে বেশি ট্রফি কোনো কোচের নেই, তার মতো ৫টি করে ট্রফি আছে কার্লো আনচেলত্তি ও জোসে মরিনহোর। তবে এই দুজনের ৫টিই চ্যাম্পিয়ন্স লিগ। এমেরির ইউরোপা লিগের তিনটিই সেভিয়ার হয়ে, অন্য আরেকটি ভিয়ারিয়ালের হয়ে।

তুপরাস স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল ভিলা। পুরো ম্যাচে জাল লক্ষ্য করে ১৬টি শটই তার প্রমাণ, যার ৮টি ছিল লক্ষ্যে। ৪০ মিনিটে প্রথম গোলটি পায় তারা। কর্নার থেকে ছোট পাসের দারুণ পরিকল্পনায় মরগ্যান রজার্স বক্সের দূর প্রান্তে চমৎকার ক্রস দেন, যেখানে ইউরি তিয়েলেমান্স দৌড়ে এসে ভলিতে বল জালে পাঠান।

দ্বিতীয় গোল পেতে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি তাদের। প্রথমার্ধের যোগ করা সময়ে জন ম্যাকগিন বল বাড়িয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার এমিলিয়ানো বুয়েন্দিয়ার কাছে। তিনি বক্সের বাইরে থেকে অসাধারণ বাঁকানো শটে ব্যবধান ২-০ করেন।

৫৮তম মিনিটে রজার্সের গোল ফ্রেইবুর্গের ভেতরে ঢোকানো শেষ পেরেক। বুয়েন্দিয়ার নিচু ক্রসে পা বাড়িয়ে কাছের পোস্ট দিয়ে বল জালে পাঠান তিনি। দ্বিতীয় বড় ফাইনাল খেলতে নামা ফ্রেইবুর্গ শেষ দিকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও সফল হয়নি।

সর্বশেষ সংবাদ

জামায়াত নানা অপকর্ম করে সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে: শামসুজ্জামান দুদু

জামায়াতে ইসলাম সামাজে নানা ধরনের অপকর্ম করে তা সরকারের ওপর চাপিয়ে দেয়ার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভাইস...

এই বিভাগের অন্যান্য সংবাদ