spot_img

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক পরিবর্তন হয়নি: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

সরকার পরিবর্তন হলেও গণমাধ্যমের পৃষ্ঠপোষক এখনও পরিবর্তন হয়নি বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। এ সময় গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত একটি পরামর্শক কমিটি গঠন করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২০ মে) দুপুরে রাজধানীর একটি হোটেলে বিবিসি মিডিয়া অ্যাকশন আয়োজিত এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী আরও বলেন, যার যার স্বার্থে সরকার ও মালিকপক্ষের গণমাধ্যমকে নিয়ন্ত্রণ করার সুযোগে একটি অপসাংবাদিকতা চলে। বিএনপি একটি নির্বাচিত সরকার। আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী আমরা পথ চলছি। ফলে এখন পর্যন্ত গণমাধ্যম কমিশনের চেয়ারম্যান প্রশংসা করেছেন। এর আগে মালিক সমিতি ও সম্পাদকেরা প্রধানমন্ত্রীর কাছে গিয়ে প্রশংসা করে এসেছেন। আমরা এই প্রশংসা ধরে রাখার চেষ্টা করবো।

এ সময় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সরকার যদি গণতান্ত্রিক হয় মিডিয়া ভালো হবেই। গণতান্ত্রিক সরকার একটি স্বাধীন ও গ্রহণযোগ্য গণমাধ্যম চায়। সে সরকার কখনো গণমাধ্যমের সাথে সংঘাতে যেতে চায় না। মিথ্যা তথ্য একটি অপরাধ। মানুষের মতপ্রকাশে বাধা দেয়, সরকার এমন কোনো আইন করবে না।

এ সময় বিজেসির চেয়ারম্যান ফাহিম আহমেদ বলেন, সাংবাদিকদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অর্থনৈতিক সমস্যা। আমাদের সাংবাদিকেরা বেতন কম পায়, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি সহ বিভিন্ন সুযোগ-সুবিধা বেশিরভাগ প্রতিষ্ঠানেই নেই। অল্প দু-একটি প্রতিষ্ঠানে আছে। টেলিভিশনে আরও খারাপ অবস্থা। আমরা বাইরে থেকে সাংবাদিকদের যতটা লাক্সারি মনে করি সাংবাদিকরা এত লাক্সারি না। সাংবাদিকরা ন্যূনতম বেতন পায় কিন্তু অধিকাংশ প্রতিষ্ঠানে সে বেতনও দিতে চায় না।

এতে আরও উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশনার সারা কুকসহ গণমাধ্যমকর্মীরা।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ