spot_img

জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা আনা সম্ভব নয়: স্পিকার

অবশ্যই পরুন

জবাবদিহিতা ও ন্যায্যতা ছাড়া কেবল ক্ষমতার জোরে স্থায়ী নিরাপত্তা বা স্থিতিশীলতা আনা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বুধবার (২০ মে) দুপুরে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস এর ফ্যাকাল্টি অব সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ আয়োজিত আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিয়ে তিনি এ কথা বলেন।

স্পিকার বলেন, মানুষ যখন সুরক্ষার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোর ওপর আস্থা রাখবে, তখনই জাতীয় শক্তি ও দায়িত্বশীলতা একসাথে এগিয়ে যাবে। এছাড়া, জাতীয় নিরাপত্তা কেবল সরকার বা নির্দিষ্ট প্রতিষ্ঠানের একক দায়িত্ব নয়, এটি দেশের নাগরিক, শিক্ষাবিদ, গবেষক এবং পুরো সমাজের সম্মিলিত মূল্যবোধের মাধ্যমে গড়ে ওঠে।

তিনি আরও বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র শুধু অবকাঠামোগত উন্নয়ন বা অর্থনৈতিক প্রবৃদ্ধির ওপর ভিত্তি করে দাঁড়ায় না, বরং সচেতন নাগরিক, দায়িত্বশীল নেতৃত্ব এবং জনগণের আস্থার মাধ্যমেই তা তৈরি হয়।

স্পিকার বলেন, ভবিষ্যৎ প্রজন্মকে আরও বেশি প্রতিযোগিতাপূর্ণ ও অনিশ্চিত পৃথিবীর মুখোমুখি হতে হবে। তবে এই অনিশ্চয়তাকে ভয় না পেয়ে তা যেন তরুণদের মাঝে প্রস্তুতি, শৃঙ্খলা ও দেশের প্রতি গভীর দায়িত্ববোধের জন্ম দেয় সে আহ্বান জানান তিনি।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ