spot_img

আগাম নির্বাচনের পথে ইসরায়েল, নেসেট ভেঙে দেওয়ার বিল প্রাথমিক অনুমোদন

অবশ্যই পরুন

তীব্র রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে আগাম নির্বাচনের পথে আরও একধাপ এগিয়ে গেল ইসরায়েল। দেশটির পার্লামেন্ট ‘নেসেট’ ভেঙে দেওয়ার একটি প্রাথমিক বিল আইনপ্রণেতাদের ব্যাপক সমর্থনে পাস হয়েছে। খবর দ্য টাইম্‌স অফ ইসরায়েলের ।

বুধবার (২০ মে) নেসেটে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিলটির পক্ষে অভূতপূর্ব সাড়া পাওয়া যায়। প্রস্তাবটির পক্ষে ভোট দেন ১১০ জন নেসেট সদস্য। এই বিলের বিপক্ষে কোনো ভোট পড়েনি। ক্ষমতাসীন জোট এবং বিরোধী দল উভয় পক্ষের আইনপ্রণেতারাই পার্লামেন্ট ভেঙে দেওয়ার পক্ষে রায় দেওয়ায় বিলটি অনায়াসে পাস হয়। এর মাধ্যমে নেসেট ভেঙে দেওয়ার আইনি প্রক্রিয়ার প্রথম ধাপটি সফলভাবে সম্পন্ন হলো, যা দেশটিতে নতুন করে আগাম সাধারণ নির্বাচনের পথ উন্মুক্ত করতে যাচ্ছে।

দ্য টাইম্‌স অফ ইসরায়েলের প্রতিবেদনে জানা যায়, পার্লামেন্টে এই গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ভোটাভুটির সময় উপস্থিত ছিলেন না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিল পাসের সময় তিনি রাষ্ট্রীয় নিরাপত্তা বিষয়ক একটি উচ্চপর্যায়ের জরুরি বৈঠকে ব্যস্ত ছিলেন বলে জানা গেছে।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ