spot_img

আমার দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চাই: মির্জা ফখরুল

অবশ্যই পরুন

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘আল্লাহ তায়ালা যেন আমাকে তৌফিক দেন, আমি যে প্রতিশ্রুতিগুলো আপনাদের দিয়েছি, সেই প্রতিশ্রুতিগুলো রক্ষা করতে পারি।’ বুধবার (২০ মে) সকালে ঠাকুরগাঁও চৌরাস্তা বড় মসজিদের উদ্বোধন শেষে তিনি এসব কথা বল।

এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি বলেন, ‘আমি আপনাদের এই এলাকার সন্তান। আপনারা আমাকে অনেক সাহায্য করেছেন, আমাকে কখনো বিমুখ করেননি। আমি যতবার আপনাদের সামনে এসেছি, আপনারা আমাকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন।’

বক্তব্যে নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘আমি সব সময় আপনাদের বলেছিলাম—এটি আমার শেষ নির্বাচন। আমি আবারও বলছি—এটি হয়তো আমার শেষ নির্বাচন।’

এ সময় ঠাকুরগাঁওয়ের চলমান ও সম্ভাব্য উন্নয়ন পরিকল্পনার বিভিন্ন দিক তুলে ধরেন বিএনপির মহাসচিব। তিনি জানান, সদর উপজেলাকে ভেঙে আরো দুটি নতুন উপজেলা গঠনের বিষয়ে সরকারের অনুমতি পাওয়া গেছে। এ ছাড়া এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশিত পাবলিক বিশ্ববিদ্যালয়ের অনুমোদনও মিলেছে।

অনুষ্ঠানে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্যকে পরিচয় করিয়ে দিয়ে তিনি বলেন, ‘শাহিন আপনাদের, আমাদের এখানকার অত্যন্ত পণ্ডিত মানুষ। তিনি আমাদের এই বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হিসেবে নিয়োজিত হয়েছেন।’

মির্জা ফখরুল আরো বলেন, মেডিক্যাল কলেজ স্থাপনের অনুমতিও ইতিমধ্যে পাওয়া গেছে এবং খুব দ্রুত কাজ শুরু করা সম্ভব হবে বলে তিনি আশা করছেন। পাশাপাশি ঠাকুরগাঁওয়ে আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান আনার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

মসজিদ নির্মাণকাজ সম্পন্ন করতে সবার সহযোগিতা কামনা করে বিএনপি মহাসচিব বলেন, দেশের বাইরে অবস্থানরত ও বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে থাকা অনেকেই ইতিমধ্যে এই মসজিদে সহযোগিতা করেছেন। ভবিষ্যতেও তারা পাশে থাকবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

সর্বশেষ সংবাদ

ব্রাজিলকে বাংলাদেশে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান

বাংলাদেশে নিরাপদ ও আন্তর্জাতিক মানসম্পন্ন মাংস উৎপাদন নিশ্চিত করতে ব্রাজিলকে মাংস প্রক্রিয়াজাতকরণ কারখানা স্থাপনে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন মৎস্য ও...

এই বিভাগের অন্যান্য সংবাদ