spot_img

যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে এখনো অনিশ্চয়তায় ইরানের কোচ

অবশ্যই পরুন

আগামী বিশ্বকাপকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়া নিয়ে অনিশ্চয়তার কথা জানিয়েছেন ইরান জাতীয় ফুটবল দলের প্রধান কোচ আমির ঘালেনোই। দেশটির সংবাদ সংস্থা তাসনিমকে দেওয়া এক বক্তব্যে তিনি বলেন, এখনো নিশ্চিত নয় যে দলের সব খেলোয়াড় ও কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন কি না।

ঘালেনোই বলেন, ‘আমরা এখনো নিশ্চিত নই যে সব খেলোয়াড় ও স্টাফ সদস্য যুক্তরাষ্ট্রের ভিসা পাবেন। বিশ্বকাপে অংশ নেওয়া সব দলের জন্য প্রয়োজনীয় ভিসা সুবিধা নিশ্চিত করা উচিত।’

তিনি আরও বলেন, এই বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলোর জন্য প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে ফিফা আগেই স্বাগতিক দেশের সঙ্গে ব্যবস্থা করেছে। বিশেষ করে ইরানের মতো দলগুলোর জন্য সহযোগিতা দেওয়া আয়োজক দেশের দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপকে ঘিরে ইরান-যুক্তরাষ্ট্র রাজনৈতিক উত্তেজনার মধ্যেই ভিসা ইস্যু নতুন করে আলোচনায় এসেছে।

সর্বশেষ সংবাদ

বৃটিশ মন্ত্রীর সঙ্গে উপদেষ্টা মাহদী আমিনের বৈঠক

যুক্তরাজ্যের সীমান্ত নিরাপত্তা ও আশ্রয় বিষয়ক মন্ত্রী অ্যালেক্স নরিসের সাথে বৈঠক করেছেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গনশিক্ষা বিষয়ক...

এই বিভাগের অন্যান্য সংবাদ