spot_img

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

অবশ্যই পরুন

আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। তিনি জানান, হাম নিয়ন্ত্রণে দ্রুত টিকা সংগ্রহ করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৯ মে) সচিবালয়ে আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী জানান, সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলার বিষয়ে তথ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটিতে ৯১ জন আবেদন করেছেন।

তিনি জানান, গণমাধ্যম ব্যবস্থাপনায় অরাজকতা দূর করতে একটি নীতিমালা প্রয়োজন তবে তা নিয়ন্ত্রণের জন্য নয়। এজন্য আগামী জুলাইয়ের মধ্যে প্রধানমন্ত্রীর কাছে গণমাধ্যম কমিশন গঠনের খসড়া প্রস্তাব পেশ করা হবে।

ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান জানান, তিস্তা মহাপরিকল্পনা মূলত বন্যা ও ভাঙন নিয়ন্ত্রণের জন্য করা হচ্ছে। পদ্মা ব্যারেজের মতো এখানে পানি সংরক্ষণ করে ব্যবহারের সুযোগ না থাকায় এটি সংশোধনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ সংবাদ

শিক্ষকদের ঈদ বোনাস কবে, জানাল মাউশি

বেসরকারি স্কুল-কলেজে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ঈদুল আজহার উৎসব ভাতা আজ মঙ্গলবার থেকে অ্যাকাউন্টে জমা হওয়া শুরু হবে। আগামীকাল বুধবারের...

এই বিভাগের অন্যান্য সংবাদ