spot_img

দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের

অবশ্যই পরুন

পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে দ্বিপক্ষীয় অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র। গতকাল এ আলোচনা হয়েছে বলে আজ (১৯ মে) ঢাকায় প্রাপ্ত এক বার্তায় জানানো হয়েছে।

বাংলাদেশের পররাষ্ট্রবিষয়ক প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী এস. পল কাপুরের বৈঠকে এ আলোচনা হয়।

এ সময় উভয়পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা ও অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পাশাপাশি একাধিক ক্ষেত্রে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পৃক্ততা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

সহযোগিতা জোরদার ও গঠনমূলক সম্পৃক্ততার মধ্য দিয়ে দু’দেশের দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে এগিয়ে নেওয়ার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন তারা।

সর্বশেষ সংবাদ

হাম পরিস্থিতি শিখিয়েছে, আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতের সংকট: তথ্যমন্ত্রী

আজকের দায়িত্বহীনতা ভবিষ্যতে সংকট তৈরি করতে পারে, এমনটাই শিখিয়েছে দেশের হাম পরিস্থিতি। এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।...

এই বিভাগের অন্যান্য সংবাদ