ইরানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যেদ আব্বাস আরাঘচি এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিফোনে কথা বলেছেন। আলোচনায় তারা সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি ও পরিবর্তিত আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন।
ফোনালাপে দুই মন্ত্রী বর্তমান কূটনৈতিক প্রবণতা এবং আঞ্চলিক গতিশীলতা নিয়ে আলোচনা করেন। তবে নির্দিষ্ট কোনো এজেন্ডা বা আলোচনার ফলাফল সম্পর্কে উভয় পক্ষই বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
আরাঘচি ও ফিদানের এই আলাপ তেহরান ও আঙ্কারার মধ্যে চলমান উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের ধারাবাহিকতার অংশ। অভিন্ন স্বার্থের ভিত্তিতে দুই প্রতিবেশী দেশের সম্পর্ক গড়ে উঠেছে।
এটি এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন অঞ্চলটির বিভিন্ন পক্ষ তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি নিশ্চিত করার লক্ষ্যে কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে। সেই প্রেক্ষাপটে আরাঘচি ইতোমধ্যে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে ধারাবাহিক ফোনালাপ করেছেন।
সূত্র: মেহের নিউজ

