spot_img

ব্রিটিশ প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়াচ্ছেন কিয়ার স্টারমার!

অবশ্যই পরুন

ব্রিটিশ প্রধানমন্ত্রী পদত্যাগ করতে পারেন বলে গুঞ্জন ছড়িয়ে পড়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল-এর কলাম লেখক ড্যান হজেস সরকারি সূত্রের বরাতে এ দাবি করেছেন। প্রতিবেদনে বলা হয়, স্টারমার তার ঘনিষ্ঠজনদের কাছে প্রধানমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ইচ্ছার কথা জানিয়েছেন।

ড্যান হজেসের ভাষ্য অনুযায়ী, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতির জটিলতা সম্পর্কে স্টারমার সচেতন। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সম্মানজনকভাবে সরে দাঁড়ানোর চিন্তা করছেন তিনি।

যদিও ঠিক কবে তিনি পদত্যাগ করতে পারেন, সে বিষয়ে নির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে হজেসের সূত্রগুলো দাবি করেছে, প্রধানমন্ত্রীর পদ ছাড়ার সিদ্ধান্ত অনেকটাই চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

সম্প্রতি স্থানীয় নির্বাচনে স্টারমারের দল লেবার পার্টি বড় ধরনের ধাক্কা খাওয়ার পর এবং তার জনপ্রিয়তায় ধস নামায় এই গুঞ্জন সামনে এসেছে। ফলে যুক্তরাজ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে সম্ভাব্য নেতৃত্ব পরিবর্তন নিয়ে।

সূত্র: ডেইলি মেইল

সর্বশেষ সংবাদ

ঈদে বাড়ছে মোবাইল কোট, অতিরিক্ত ভাড়া বন্ধে কঠোর নজরদারি: মন্ত্রী রবিউল আলম

সড়ক পরিবহন, সেতু ও নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, আসন্ন ঈদুল আজহা নির্বিঘ্ন করতে বিভিন্ন বাস টার্মিনাল...

এই বিভাগের অন্যান্য সংবাদ